E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ডিমডিমা চা বাগানে ফের দাঁতাল হাতির তাণ্ডব, বাড়ি ভাঙচুর ও খাবার নষ্ট, আতঙ্কে বাসিন্দারা

শনিবার ভোর চারটে নাগাদ চা বাগানের নিচ লাইন এলাকায় ঢুকে তাণ্ডব চালায় একটি দাঁতাল হাতি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাড়ির সদস্যরা। ক্ষতিপূরণ ও হাতির হানা রুখতে বনদপ্তরের হস্তক্ষেপের দাবি বাসিন্দাদের
ডুয়ার্সের ডিমডিমা চা বাগানে দাঁতাল হাতির হানায় ক্ষতিগ্রস্ত বাড়ি
ডুয়ার্সের ডিমডিমা চা বাগানে দাঁতাল হাতির হানায় ক্ষতিগ্রস্ত বাড়ি

ডুয়ার্স: ডুয়ার্সের ডিমডিমা চা বাগানে ফের হাতির হানায় আতঙ্ক ছড়াল এলাকায়।

ভোররাতে একটি দাঁতাল হাতি চা বাগানের নিচ লাইন এলাকায় ঢুকে তাণ্ডব চালায়।

হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এক বাসিন্দার বাড়ি। নষ্ট হয়েছে ঘরে মজুত রাখা চাল, ডাল, আটা-সহ বিভিন্ন সামগ্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর চারটে নাগাদ বধুয়া খারিয়া নামে এক বাসিন্দার বাড়িতে হানা দেয় হাতিটি। বাড়ির একাংশ ভেঙে ফেলার পাশাপাশি ঘরের ভিতরে ঢুকে খাবারের সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে দেয়। ঘটনার সময় বাড়ির ভিতরে পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও কোনওরকমে প্রাণে রক্ষা পান তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বনদপ্তরের দলগাঁও রেঞ্জে খবর দেওয়ার আগেই তাণ্ডব চালিয়ে এলাকা ছেড়ে চলে যায় হাতিটি। তবে এই ঘটনার পর থেকেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

বারবার হাতির হানায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বিগ্ন বাসিন্দারা। দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ প্রদান এবং হাতির হানা রুখতে বনদপ্তরের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss