
ভারত ২২ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজটি ৩-১ ঐ জিতে নিল। এর ফলে ব্ল্যাক ক্যাপসদের টানা সাত বছরের ১১টি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জয়ের ধারাও ভেঙে দিল।
২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ১৮৭ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে অর্শদীপ সিং তিনটি ও মোঃ সিরাজ দুটি উইকেট নেন। যশ ঠাকুরও ১০ ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট নেন।
এর আগে, ভারতকে ২০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেছিলেন অক্ষর প্যাটেল (৪৬) এবং ঈশান কিষাণ (৪৬)। নিউজিল্যান্ডের হয় জ্যাকব ডাফি এবং মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নেন।
অর্শদীপ সিং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।


