E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজসোমবার, নভেম্বর ১৬, ২০২৬
Jalsha Ghar

গোঘাটে ফের সোনার দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

হাজিপুরের দোকান থেকে নগদ ৩৫-৪০ হাজার টাকা, সোনা ও রুপোর সামগ্রী চুরির অভিযোগ। তদন্তে নেমেছে গোঘাট থানার পুলিশ
গোঘাটের হাজিপুরে সোনার দোকানে চুরির ঘটনায় তদন্ত করছে পুলিশ
গোঘাটের হাজিপুরে সোনার দোকানে চুরির ঘটনায় তদন্ত করছে পুলিশ

গোঘাটে চুরির ঘটনা যেন কিছুতেই থামছে না। কখনও মন্দির, কখনও দোকান, আবার কখনও বাড়ি—পরপর চুরির ঘটনায় ক্রমশ বাড়ছে আতঙ্ক। একের পর এক চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন গোঘাটের বাসিন্দারা। এবার দুষ্কৃতীদের নিশানায় হাজিপুরের চড়কতলা সংলগ্ন মার্কেটের একটি সোনার দোকান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। দোকানের মালিক নুর ইসলাম শা জানান, রাতের অন্ধকারে দোকানে ঢুকে সোনার গয়না, রুপোর সামগ্রী এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। তাঁর দাবি, দোকান থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নগদ, ৮ থেকে ১০ গ্রাম সোনা এবং প্রায় ৫০০ গ্রাম রুপো চুরি গিয়েছে।

ঘটনার কথা জানার পরই বিষয়টি গোঘাট থানায় জানানো হয়। খবর পেয়ে রবিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। তবে এখনও পর্যন্ত চুরির ঘটনায় জড়িতদের কোনও সন্ধান পাওয়া যায়নি।

একের পর এক চুরির ঘটনায় গোঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটলেও দুষ্কৃতীদের গ্রেফতার করতে পুলিশের তৎপরতা যথেষ্ট নয়। বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। রাতের অন্ধকারে দোকানপাট কতটা সুরক্ষিত, তা নিয়েও উঠছে প্রশ্ন।

পরপর চুরির ঘটনায় গোঘাটজুড়ে এখন একটাই প্রশ্ন—কবে বন্ধ হবে চুরির দৌরাত্ম্য, কবে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মধ্যে?

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে তেলঙ্গানার বিনিয়োগ সম্মেলন ও খেলো ইন্ডিয়া গেমসে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ছবি সৌজন্যে : তেলঙ্গানা মুখ্যমন্ত্রীর দফতর (Telangana CMO)
কাজিরাঙা সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করছেন বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া
কাজিরাঙার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালেন বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। প্রতীকী ছবি
বীরভূমে পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
বীরভূমে পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
ইসলামপুরের ব্লকপাড়া ছটঘাটে ছটপুজো উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা
ইসলামপুরের ব্লকপাড়া ছটঘাটে ছটপুজো উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা
শিলিগুড়ির বিফাই বস্তিতে বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর
শিলিগুড়ির বিফাই বস্তিতে বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর
বিরসা মুন্ডুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আদিবাসীদের উদ্দেশে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বিরসা মুন্ডুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আদিবাসীদের উদ্দেশে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে জাঙ্গিপাড়ায় আয়োজিত র‍্যালিতে উপস্থিত মন্ত্রী কল্যাণ চক্রবর্তী ও বিধায়ক প্রসেনজিৎ বাগ
বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে জাঙ্গিপাড়ায় আয়োজিত র‍্যালিতে উপস্থিত মন্ত্রী কল্যাণ চক্রবর্তী ও বিধায়ক প্রসেনজিৎ বাগ
error: Content is protected !!

Don't Miss