E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Jalsha Ghar

শিশুদের প্রতিভার বিকাশে বিশেষ উদ্যোগ শিলিগুড়ি মহিলা পুলিশের! নাচ, আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতায় মাতল খুদেরা

শিশুদের সৃজনশীল প্রতিভা তুলে ধরতে মহিলা থানা ক্যাম্পাসে বিশেষ আয়োজন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার এবং অংশগ্রহণকারী সকল শিশুকে উপহার দেওয়া হয়
শিশু দিবস উপলক্ষে শিলিগুড়ি মহিলা থানার অনুষ্ঠানে নাচ, আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিল খুদেরা
শিশু দিবস উপলক্ষে শিলিগুড়ি মহিলা থানার অনুষ্ঠানে নাচ, আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিল খুদেরা

শিলিগুড়ি: শিশুদের প্রতিভা বিকাশ ও তাদের মুখে হাসি ফোটাতে শিশু দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল শিলিগুড়ি মহিলা থানা। মহিলা থানা ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার কচিকাঁচা থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন, সাংস্কৃতিক নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে শিশুরা।

 শিলিগুড়ি মহিলা থানার শিশু দিবসের অনুষ্ঠানে শিশুদের নাচ, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা
শিলিগুড়ি মহিলা থানার শিশু দিবসের অনুষ্ঠানে শিশুদের নাচ, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

 

 

 

 

 

মহিলা থানার ওসি বিমলা কার্কি ছেত্রীর নেতৃত্বে গোটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহিলা থানার অন্যান্য পুলিশকর্মীরাও সক্রিয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীল প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রং-তুলির মাধ্যমে নিজেদের কল্পনাকে ফুটিয়ে তোলে খুদে প্রতিযোগীরা।অন্যদিকে, নাচ ও আবৃত্তি প্রতিযোগিতায় নিজেদের প্রতিভার পরিচয় দেয় অংশগ্রহণকারীরা। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া সমস্ত শিশুদের জন্য ছিল বিশেষ আপ্যায়নের ব্যবস্থা। তাদের হাতে তুলে দেওয়া হয় কেক, চিপস, বিস্কুট, চকোলেট-সহ বিভিন্ন উপহার সামগ্রী ও পেন্সিল। পুলিশের এমন উদ্যোগে খুশি এলাকার অভিভাবক ও শিশুরা। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া ও তাদের প্রতিভাকে উৎসাহিত করার এই উদ্যোগে শিলিগুড়ি মহিলা থানার মানবিক ভূমিকার দিকটিও উঠে এল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

বাঁকুড়ার ধবনী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
বাঁকুড়ার ধবনী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
শিশু দিবসে খানাকুলে গাছতলার পাঠশালার সূচনা, শিশুদের হাতে তুলে দেওয়া হল স্লেট, পেন্সিল ও নতুন ইউনিফর্ম
শিশু দিবসে খানাকুলে গাছতলার পাঠশালার সূচনা, শিশুদের হাতে তুলে দেওয়া হল স্লেট, পেন্সিল ও নতুন ইউনিফর্ম
শিশু দিবসে ঠাকুমার বেশে নাটিকা ও নাচে খুদে পড়ুয়াদের মাতালেন মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়
শিশু দিবসে ঠাকুমার বেশে নাটিকা ও নাচে খুদে পড়ুয়াদের মাতালেন মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়
error: Content is protected !!

Don't Miss