
মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সেই অধিনায়কত্ব করলেন বৈভব সূর্যবংশী। আর এর মাধ্যমেই ইতিহাস গড়লেন এই ভারতীয় কিশোর ব্যাটার। পুরুষদের টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন এই বিস্ময়বালক।
শনিবার (১৪ নভেম্বর) ২০২৬-২৭ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের হয়ে মাঠে নামার মধ্য দিয়ে এই কীর্তি গড়েন তিনি। ইন্দোরে জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটিতে বিহারকে নেতৃত্ব দেন সূর্যবংশী ।
এর আগে রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের দখলে। ১৭ বছর ৩১১ দিন বয়সে নিজ দেশের জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।


