E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
Jalsha Ghar

বিজয়া সম্মেলনী উপলক্ষে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

উৎসবের উৎসবের আনন্দকে সমাজসেবার সঙ্গে যুক্ত করতে বিশেষ উদ্যোগ। রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
বিজয়া সম্মেলনী উপলক্ষে আরামবাগের বাসুদেবপুরে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি
বিজয়া সম্মেলনী উপলক্ষে আরামবাগের বাসুদেবপুরে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

আরামবাগ: বিজয়া সম্মেলনী উপলক্ষে মানবিক উদ্যোগের নজির গড়ল খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে আয়োজিত এক বিশেষ কর্মসূচি। শুক্রবার আরামবাগের বাসুদেবপুরে বিধায়কের কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবের আনন্দকে সমাজসেবার সঙ্গে যুক্ত করতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। রক্তের চাহিদা পূরণে সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিশিষ্ট চিকিৎসক মনোজিৎ মুখার্জি ও দেবাশীষ দেবনাথ, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ রমাপ্রসাদ রায়, চিকিৎসক সুব্রত ঘোষ এবং প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণের মতো জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি বিশেষ তাৎপর্য পায়। উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
error: Content is protected !!

Don't Miss

শীতের আগে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে রাতে প্রয়োজন বাড়তি যত্ন

শীত আসার আগে রাতে ত্বকের ৪ যত্ন

শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই ত্বকে
আদা, তুলসি ও নানা ভেষজ উপাদানে তৈরি ঘরোয়া আয়ুর্বেদ চা

আসছে শীত, কেন খাবেন আয়ুর্বেদ চা?

আয়ুর্বেদ চা হলো ভেষজ নানা ধরনের