E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
Jalsha Ghar

বলাগড়ে বিএসকে কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় মন্ত্রী সুমনা সরকার

বাংলা সহায়তা কেন্দ্রের পরিষেবা, কর্মীদের সমস্যা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয় সভায়। সরকারি পরিষেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ
বলাগড় বিডিও অফিসে বিএসকে কর্মীদের সঙ্গে আলোচনা সভায় মন্ত্রী সুমনা সরকার
বলাগড় বিডিও অফিসে বিএসকে কর্মীদের সঙ্গে আলোচনা সভায় মন্ত্রী সুমনা সরকার

আজ শুক্রবার হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত সমস্ত বিএসকে (বাংলা সহায়তা কেন্দ্র) কর্মীদের নিয়ে বলাগড় বিডিও অফিসে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা বলাগড়ের বিধায়ক সুমনা সরকার।

সভায় বিএসকে কর্মীদের বিভিন্ন কাজকর্ম, পরিষেবা প্রদান এবং সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কর্মীদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও মতামত শোনা হয়। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে ও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। কর্মীদের সঙ্গে এই আলোচনা সভা আগামী দিনে পরিষেবা প্রদানের ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
error: Content is protected !!

Don't Miss

বিজয়া সম্মেলনী উপলক্ষে আরামবাগের বাসুদেবপুরে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

বিজয়া সম্মেলনী উপলক্ষে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

আরামবাগ: বিজয়া সম্মেলনী উপলক্ষে মানবিক উদ্যোগের
শীতের আগে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে রাতে প্রয়োজন বাড়তি যত্ন

শীত আসার আগে রাতে ত্বকের ৪ যত্ন

শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই ত্বকে