
তারকেশ্বর: ভাইফোঁটার পবিত্র উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার চাপাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো গণভাইফোঁটা অনুষ্ঠান। তারকেশ্বরের প্রবীণ বিজেপি নেতা গণেশ চক্রবর্তীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতিতে উৎসবের পরিবেশ তৈরি হয়। ভাই-বোনের চিরন্তন সম্পর্কের পাশাপাশি সামাজিক ঐক্য, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয় এই আয়োজনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন বাগ। তাঁর উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
এই ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজে সৌভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।


