E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
Jalsha Ghar

কর্ণাটকে ১৫,৬০০ কোটিরও বেশি প্রকল্পের সূচনা, মেট্রো ও বিজ্ঞানশিক্ষায় জোর মোদীর

বেঙ্গালুরুতে মেট্রো, বিদ্যুৎ, জ্বালানি ও রেল যোগাযোগের একাধিক প্রকল্পের সূচনা। মহীশূরে দেশের প্রথম LED ডোম প্ল্যানেটেরিয়াম ‘কসমস-মাইসুরু’-র উদ্বোধন প্রধানমন্ত্রীর
কর্ণাটক সফরে বেঙ্গালুরু মেট্রোর পিঙ্ক লাইন ও একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কর্ণাটক সফরে বেঙ্গালুরু মেট্রোর পিঙ্ক লাইন ও একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ফারজানা ইয়াসমিন, বেঙ্গালুরু, ১৩ নভেম্বর: পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, যোগচর্চা এবং বিজ্ঞানশিক্ষা—একাধিক বিষয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কর্ণাটক সফরে বেঙ্গালুরু ও মহীশূরে একাধিক কর্মসূচিতে যোগ দেন তিনি। বেঙ্গালুরুতে ১৫,৬০০ কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন বেঙ্গালুরু মেট্রোর পিঙ্ক লাইনের একটি অংশও। দিনের শেষ কর্মসূচিতে মহীশূরে দেশের প্রথম এলইডি ডোম প্ল্যানেটেরিয়াম ‘কসমস-মাইসুরু’-র উদ্বোধন করেন তিনি। সকালে বেঙ্গালুরুর জিগানিতে স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার (এস-ব্যাসা) আবাসিক ক্যাম্পাস প্রশান্তি কুটিরমের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি আধুনিক বিজ্ঞানের সঙ্গে ভারতের আধ্যাত্মিক জ্ঞানের সমন্বয়ের লক্ষ্যে কাজ করে আসছে। অনুষ্ঠানে বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক এইচ ভি শেষাদ্রির জন্মশতবর্ষও স্মরণ করা হয়। বক্তৃতায় শেষাদ্রির জীবন ও কর্মের কথা তুলে ধরে মোদী বলেন, ব্যক্তিত্ব গঠনের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই তিনি সারা জীবন কাজ করেছেন। দেশের উন্নতির জন্য নিষ্ঠাবান, দক্ষ ও শৃঙ্খলাপরায়ণ নাগরিক গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক ভাবনা এবং যোগচর্চার প্রসারে তাঁর অবদানের কথা স্মরণ করেন। মোদীর ভাষণে উঠে আসে , যোগকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি আধুনিক বিজ্ঞানের সাহায্যে তার গবেষণাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রশান্তি কুটিরম।

এরপর বেঙ্গালুরু মেট্রোর পিঙ্ক লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রায় ৩,৪৭০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই মেট্রো প্রকল্পের নতুন অংশ শহরের যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে। তাভারেকেরে স্টেশন থেকে আইআইএম বেঙ্গালুরু স্টেশন পর্যন্ত মেট্রোয় সফরও করেন তিনি। অনুষ্ঠানে মোদী বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্প ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করে। তাঁর বক্তব্য, ২০১৪ সালে বেঙ্গালুরুতে মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য ছিল ১৭ কিলোমিটার, বর্তমানে তা ১০০ কিলোমিটার ছাড়িয়েছে।

এর পর বেঙ্গালুরুতে ১৫,৬০০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের জন্য বিদ্যুৎ সঞ্চালন পরিকাঠামো, পেট্রোলিয়াম সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা, বর্জ্য থেকে জৈব গ্যাস উৎপাদন এবং রেল যোগাযোগের উন্নয়ন। কোপ্পল ও গদগে প্রায় ৪,৪৫০ কোটি টাকার বিদ্যুৎ সঞ্চালন প্রকল্প এবং বিদারে প্রায় ১,৩৭০ কোটি টাকার সৌরবিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের উদ্বোধন করা হয়। অন্যদিকে, দাভানাগেরে, চিত্রদুর্গা ও বল্লারিতে পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পের জন্য নতুন পরিকাঠামোর শিলান্যাস করেন তিনি।

এ ছাড়া ম্যাঙ্গালুরুর ৮০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার ভূগর্ভস্থ এলপিজি সংরক্ষণ কেন্দ্রটি দেশের উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। প্রায় ৮৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই কেন্দ্রের সঙ্গে নিউ ম্যাঙ্গালুরু বন্দরকে যুক্ত করেছে ৯.৪ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন। বেঙ্গালুরুর হরলাকুন্টেতে দৈনিক ৩০০ টন পুরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ করে ১২.৬ টন কমপ্রেসড বায়োগ্যাস উৎপাদনের একটি প্রকল্পেরও শিলান্যাস করেন তিনি।

রেল যোগাযোগের ক্ষেত্রেও একাধিক প্রকল্পের সূচনা হয়। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নতুন করে সাজিয়ে তোলা চারটি স্টেশন চামরাজনগর, চিক্কামাগালুরু, সাকলেশপুর ও সুব্রহ্মণ্য রোডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ৪৫ কিলোমিটার দীর্ঘ বাগলকোট-ওয়ান্ডাল রেলপথের দ্বিগুণীকরণ এবং ৫৫ কিলোমিটার দীর্ঘ সাকলেশপুর-সুব্রহ্মণ্য রোড ঘাট অংশের বৈদ্যুতিকীকরণও জাতির উদ্দেশে উৎসর্গ করেন তিনি। বেঙ্গালুরু, উপকূলীয় কর্ণাটক ও গোয়ার মধ্যে যোগাযোগ বাড়াতে বেঙ্গালুরু-ম্যাঙ্গালুরু-মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেসেরও সূচনা করেন প্রধানমন্ত্রী।

বিকেলে মহীশূরে পৌঁছে কসমস-মাইসুরু প্ল্যানেটেরিয়ামের উদ্বোধন করেন মোদী। মহীশূর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতীয় জ্যোতির্পদার্থবিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি এই প্ল্যানেটেরিয়াম দেশের প্রথম এলইডি ডোম প্ল্যানেটেরিয়াম। এর ১৫ মিটার হেলানো গম্বুজে রয়েছে প্রায় ৬,১৫০টি প্যানেল এবং ৪.২ কোটি এলইডি। প্রচলিত প্ল্যানেটেরিয়ামের মতো প্রজেক্টরের বদলে এখানে এলইডি প্যানেলের মাধ্যমে সরাসরি ছবি ও মহাকাশের দৃশ্য ফুটিয়ে তোলা যাবে। কেন্দ্রটিতে স্কাই থিয়েটারের পাশাপাশি প্রদর্শনী কক্ষ, জ্যোতির্বিজ্ঞানের সংগ্রহশালা, বক্তৃতা কক্ষ ও প্রশিক্ষণ কেন্দ্রও থাকছে। কন্নড়, ইংরেজি ও হিন্দিতে প্রদর্শনী দেখার সুযোগ মিলবে।

এক দিনের এই সফরে পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি যোগচর্চা, জ্বালানি নিরাপত্তা এবং বিজ্ঞানশিক্ষার প্রসারকে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। কর্ণাটকের বিভিন্ন প্রান্তে নেওয়া প্রকল্পগুলি চালু হলে যাতায়াত, বিদ্যুৎ সরবরাহ, জ্বালানি সংরক্ষণ এবং পর্যটনের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
error: Content is protected !!

Don't Miss

বিজয়া সম্মেলনী উপলক্ষে আরামবাগের বাসুদেবপুরে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

বিজয়া সম্মেলনী উপলক্ষে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

আরামবাগ: বিজয়া সম্মেলনী উপলক্ষে মানবিক উদ্যোগের
শীতের আগে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে রাতে প্রয়োজন বাড়তি যত্ন

শীত আসার আগে রাতে ত্বকের ৪ যত্ন

শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই ত্বকে