E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
Jalsha Ghar

তিন দিন নিখোঁজ থাকার পর জলাশয় থেকে উদ্ধার দুই বন্ধুর দেহ, ঘিরে রহস্য! খুনের অভিযোগ পরিবারের

বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন দুই যুবক। শুক্রবার সকালে জলাশয় থেকে তাঁদের দেহ ও ব্যবহৃত বাইক উদ্ধার ঘিরে রহস্য তৈরি হয়েছে
মালদহের কাজিগ্রামে জলাশয় থেকে উদ্ধার দুই নিখোঁজ বন্ধুর দেহ
মালদহের কাজিগ্রামে জলাশয় থেকে উদ্ধার দুই নিখোঁজ বন্ধুর দেহ

মালদা: তিন দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে একটি জলাশয় থেকে উদ্ধার হল দুই বন্ধুর দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম এলাকায়। মৃত দুই যুবকের নাম ভাস্কর চৌধুরী (২৮) ও অনুপ চৌধুরী (২৬)। ভাস্কর কাজিগ্রামের বাসিন্দা। অন্যদিকে, অনুপের বাড়ি খাসকোলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে দুই বন্ধু একসঙ্গে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন।

ইংরেজবাজারের কাজিগ্রামে জলাশয় থেকে দুই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের তদন্ত
ইংরেজবাজারের কাজিগ্রামে জলাশয় থেকে দুই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের তদন্ত

 

 

 

 

 

এরপর থেকেই তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে কাজিগ্রামের একটি জলাশয়ে দুই যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জলাশয় থেকে দেহ দুটি উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাঁদের ব্যবহৃত একটি বাইকও। এরপর মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে দুই যুবকের রহস্যমৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।পরিবারের সদস্যদের দাবি, এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁদের।পরিবারের আরও অভিযোগ, অনুপের জামাইবাবু কয়েকদিন আগে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাঁকে খুনের হুমকি দিয়েছিল। সেই ঘটনার সঙ্গে এই মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। কীভাবে দুই বন্ধুর মৃত্যু হল? কীভাবে তাঁরা জলাশয়ে পৌঁছলেন? তাঁদের মৃত্যুর নেপথ্যে দুর্ঘটনা, নাকি অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে? সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। দুই যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
error: Content is protected !!

Don't Miss

বিজয়া সম্মেলনী উপলক্ষে আরামবাগের বাসুদেবপুরে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

বিজয়া সম্মেলনী উপলক্ষে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

আরামবাগ: বিজয়া সম্মেলনী উপলক্ষে মানবিক উদ্যোগের
শীতের আগে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে রাতে প্রয়োজন বাড়তি যত্ন

শীত আসার আগে রাতে ত্বকের ৪ যত্ন

শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই ত্বকে