E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
Jalsha Ghar

ছট মহাপর্বের সূচনা, ‘নহায়-খায়’-এ দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

ছট মহাপর্বের সূচনা, ‘নহায়-খায়’-এ দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির ছবি : AI নির্মিত
ছট মহাপর্বের সূচনা, ‘নহায়-খায়’-এ দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির ছবি : AI নির্মিত

পল্লবী নস্কর , নয়াদিল্লি, ২৩ নভেম্বর : লোকবিশ্বাস, প্রকৃতি বন্দনা ও সূর্য আরাধনার চার দিনব্যাপী পবিত্র উৎসব ‘ছট মহাপর্ব’-এর সূচনা হলো শুক্রবার। প্রথম দিন ‘নাহায়-খায়’-এর পুণ্যলগ্নে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় তিনি সকল নাগরিকের কল্যাণ কামনার পাশাপাশি ব্রতী পালনকারী পুণ্যার্থীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত , সূর্যদেব এবং তাঁর মানসকন্যা ‘ছটী মাইয়া’-র আরাধনাকে কেন্দ্র করে পালিত এই প্রাচীন লোকউৎসব। অত্যন্ত কঠোর নিয়ম-নিষ্ঠার মধ্য দিয়ে সম্পন্ন হয়। ব্রতের প্রথম দিনে ‘নাহায়-খায়’ আচারে ভোরে পবিত্র নদী বা জলাশয়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করেন ভক্তরা। এরপর সম্পূর্ণ সাত্ত্বিক আহার। সাধারণত লাউ-ভাত ও ছোলার ডাল গ্রহণের মধ্য দিয়ে চার দিনের সংকল্প নেন তাঁরা।

দ্বিতীয় দিনে পালিত হয় ‘খরনা’। এদিন সূর্যাস্তের পর মাটির উনুনে তৈরি গুড়ের পায়েস ও রুটি প্রসাদ হিসেবে গ্রহণ করেন ব্রতীরা, যার পর থেকেই শুরু হয় তাঁদের টানা ৩৬ ঘণ্টার কঠিনতম নির্জলা উপবাস।

মহাপর্বের তৃতীয় দিনটিই ভক্তদের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এদিন বিকেলে বাঁশের তৈরি ডালা ও কুলোয় ঠেকুয়া, আখ, নারকেল, কলা ও প্রদীপ সাজিয়ে নদী বা পুকুরের ঘাটে সমবেত হন পুণ্যার্থীরা। কোমর সমান জলে দাঁড়িয়ে অস্তগামী সূর্যদেবকে নিবেদন করা হয় প্রথম বা ‘সন্ধ্যা অর্ঘ্য’।

চতুর্থ অর্থাৎ অন্তিম দিনে ব্রাহ্মমুহূর্তে পুনরায় জলাশয়ের ঘাটে উপস্থিত হয়ে ভোরের উদীয়মান সূর্যকে ‘উষা অর্ঘ্য’ অর্পণের মধ্য দিয়ে এই দীর্ঘ তপস্যার সমাপ্তি ঘটে। বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের গণ্ডি ছাড়িয়ে প্রকৃতি ও সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এই মহোৎসব বর্তমানে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশজুড়েই বিপুল ভক্তি ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়।

 

ছবি সৌজন্যে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল পোস্ট
ছট মহাপর্বের সূচনায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ছবি সৌজন্যে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল পোস্ট

নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “লোকবিশ্বাস ও সূর্য উপাসনার চার দিনের পবিত্র অনুষ্ঠান ছট মহাপর্বের সূচনায় সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ নাহায়-খায়। যাঁরা এই পবিত্র ব্রত পালন করছেন, তাঁদের সকলকে আমার প্রণাম। ছটী মাইয়ার আশীর্বাদ সবার ওপর বর্ষিত হোক, এটাই আমার কামনা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
মধুরা পার্টি বিবেকানন্দ সেবা সমিতির নেশামুক্ত সমাজ গড়ার কর্মসূচিতে বিধায়ক প্রসেনজিৎ বাগ
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
ছটপুজোর আগে মগরার বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশা গড় মান্দারনের ঐতিহাসিক কাজলা দীঘির
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল প্রীতি টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি
error: Content is protected !!

Don't Miss

বিজয়া সম্মেলনী উপলক্ষে আরামবাগের বাসুদেবপুরে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

বিজয়া সম্মেলনী উপলক্ষে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি

আরামবাগ: বিজয়া সম্মেলনী উপলক্ষে মানবিক উদ্যোগের
শীতের আগে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে রাতে প্রয়োজন বাড়তি যত্ন

শীত আসার আগে রাতে ত্বকের ৪ যত্ন

শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই ত্বকে