E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

পান্ডুয়ায় গরু পাচারের অভিযোগে গ্রেফতার ছয়, উদ্ধার একাধিক গরু

মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পান্ডুয়া থানার পুলিশ। ধৃতদের বুধবার চুঁচুড়া আদালতে পাঠানো হয়েছে
পান্ডুয়ায় গরু পাচারের অভিযোগে পুলিশের অভিযানে উদ্ধার গরু
পান্ডুয়ায় গরু পাচারের অভিযোগে পুলিশের অভিযানে উদ্ধার গরু

গরু পাচারের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করল হুগলির পান্ডুয়া থানার পুলিশ। ধৃতদের বুধবার দুপুরে চুঁচুড়া আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পান্ডুয়া থানার শান্তিরামপুর এলাকায় গরু পাচারের গোপন খবর পায় পুলিশ। খবর অনুযায়ী, একটি ট্রলি গাড়িতে করে গরু পাচার করা হচ্ছে বলে সন্দেহ হয় পুলিশের।

এরপর ওই এলাকায় হানা দিয়ে প্রথমে একটি চারচাকা গাড়ি আটক করে পুলিশ। পরবর্তীতে আরও একটি গাড়ির সন্ধান পায় পুলিশ। সেই গাড়িতে বেশ কয়েকটি গরু ছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে গরুসহ মোট ছয়জনকে আটক করে পুলিশ।

পুলিশের প্রাথমিক সূত্রে খবর, পান্ডুয়া থেকে উত্তর ২৪ পরগনা এলাকায় গরুগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলিকে বর্তমানে পান্ডুয়া থানার হেফাজতে রাখা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss