পান্ডুয়ায় প্রাক্তন আয়কর কর্মীর বাড়িতে ইডির হানা, ঘিরে চাঞ্চল্য
পান্ডুয়া : হুগলির পান্ডুয়ায় প্রাক্তন আয়কর কর্মীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে পান্ডুয়ার ইলছোবা দক্ষিণপাড়ার বাসিন্দা নারায়ণ দাসের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছন ইডির আধিকারিকরা।


