E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

১৫ বছরের অবৈধ সম্পর্ক, বিচ্ছেদের সিদ্ধান্ত ঘিরেই কি রক্তাক্ত সকাল?

বিধায়িকা শিখা চ্যাটার্জির বাড়ির সামনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

শিলিগুড়ি: সাতসকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ভয়াবহ হামলার শিকার এক শিক্ষিকা! ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিনগর বউবাজার সংলগ্ন এলাকায় ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন শিউলি দত্ত নামে ওই শিক্ষিকা।

বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি।

অভিযোগ, সেই সময় পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন সজল দাস নামে প্রায় ৫০ বছর বয়সি এক ব্যক্তি।

স্থানীয় সূত্রের দাবি, ওই শিক্ষিকা ও সজল দাসের মধ্যে প্রায় ১৫ বছর ধরে অবৈধ সম্পর্ক ছিল। শিক্ষিকা বিবাহবিচ্ছিন্না ও তাঁর একটি বড় ছেলে রয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের দাবি, ছেলে বড় হয়ে ওঠায় সামাজিক পরিস্থিতির কথা বিবেচনা করে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষিকা।

আর সেই বিচ্ছেদের সিদ্ধান্ত ঘিরেই কি তৈরি হয়েছিল তিক্ততা? তার জেরেই কি সাতসকালে এই ভয়াবহ হামলা? উঠছে একাধিক প্রশ্ন। যদিও ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

অভিযোগ, কীটনাশক পান করে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর নিজেও আত্মঘাতী হন ওই ব্যক্তি।

পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় দুজনকেই উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, দুজনেরই শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশ।

১৫ বছরের অবৈধ সম্পর্ক, বিচ্ছেদের সিদ্ধান্ত ও তারপর রক্তাক্ত সকাল-এই ঘটনার নেপথ্যে ঠিক কী রয়েছে, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss