E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

আগ্নেয়াস্ত্র পাচারের আগেই এনজেপি স্টেশনে গ্রেপ্তার বিহারের দুই যুবক

স্কুলব্যাগে মিলল আগ্নেয়াস্ত্র, বিবেক এক্সপ্রেসে কিষানগঞ্জ হয়ে খাগড়িয়ায় ফেরার পরিকল্পনা ছিল বলে পুলিশের অনুমান

শিলিগুড়ি: উৎসবের মরশুমে ট্রেনপথে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা রুখল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনে যৌথ অভিযান চালিয়ে বিহারের দুই যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপি। ধৃতদের নাম রোহন কুমার (২০) ও গুড্ডু কুমার (১৯)। দুজনেরই বাড়ি বিহারের খাগড়িয়া এলাকায়।

সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে এনজেপি স্টেশনে অভিযান চালানো হয়। সেই সময় ৬ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছয় ডাউন বিবেক এক্সপ্রেস। ট্রেনটির সাধারণ কামরায় তল্লাশি চালানোর সময় সন্দেহের ভিত্তিতে ওই দুই যুবককে আটক করেন সাদা পোশাকের পুলিশকর্মীরা। পরে তাঁদের সঙ্গে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা আলিপুরদুয়ার থেকে ট্রেনে চেপে এনজেপিতে এসেছিল। সেখান থেকে বিবেক এক্সপ্রেসে কিষানগঞ্জ যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এরপর আগ্নেয়াস্ত্র নিয়ে ফের ট্রেনে করে বিহারের খাগড়িয়ায় পৌঁছনোর কথা ছিল। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করছেন তদন্তকারীরা।

সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এই ঘটনার সঙ্গে কোনও বড় অস্ত্র পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে জিআরপি। আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই কারবারে আর কারা জড়িত—সেসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss