
তমলুক: ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তমলুকের কাকগেছিয়ায় দলীয় কার্যালয়ের ভূমিপুজো অনুষ্ঠিত হল। হরিনাম সংকীর্তন ও যজ্ঞের আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।
ভূমিপুজো উপলক্ষে এলাকায় ধর্মীয় আবহ তৈরি হয়। হরিনাম সংকীর্তন ও যজ্ঞকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় কাকগেছিয়ায়। দলীয় কার্যালয় নির্মাণকে ঘিরে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। ধর্মীয় রীতিনীতি মেনে ভূমিপুজোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


