
দীঘা: কালীপুজো উপলক্ষে উৎসবের আবহে মাতল সমুদ্রনগরী দীঘা। দীঘা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী কালীপুজোয় উপস্থিত হয়ে মাতৃপ্রতিমা দর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন পুজো মণ্ডপে পৌঁছে তিনি মা কালীর প্রতিমা দর্শন করেন ও মাতৃচরণে প্রণাম জানান। মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে পুজো উদ্যোক্তা ও স্থানীয়দের মধ্যে উৎসাহ- উদ্দীপনা দেখা যায়।
কালীপুজোকে ঘিরে দীঘায় পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তোলে।


