E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

নকল সিগারেট বিক্রির অভিযোগে কোচবিহারের দুই দোকানে অভিযান

ভবানীগঞ্জ বাজারে আদালতের নির্দেশে তল্লাশি, বাজেয়াপ্ত একাধিক প্যাকে

কোচবিহার: বাজারে নকল সিগারেট বিক্রির অভিযোগ ঘিরে কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারে অভিযান চালানো হল। একটি নামী সিগারেট প্রস্তুতকারী সংস্থার দায়ের করা মামলার ভিত্তিতে আদালতের নির্দেশে বাজারের দুটি দোকানে তল্লাশি চালায় হায়দরাবাদ থেকে আসা বিশেষ দল। অভিযানে একাধিক সিগারেটের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, নকল সিগারেট বিক্রির অভিযোগ তুলে সংশ্লিষ্ট প্রস্তুতকারী সংস্থার তরফে হায়দরাবাদের আদালতে মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেয় আদালত। এরপর আদালতের নিযুক্ত লোকাল কমিশনারের প্রতিনিধি হিসেবে আইনজীবী বালু ও আইনজীবী খুশি পাণ্ডের নেতৃত্বে একটি দল কোচবিহারে আসে।

দলটি ভবানীগঞ্জ বাজারের দুটি দোকানে অভিযান চালায়। দোকানগুলিতে তল্লাশি করে বেশ কিছু সিগারেটের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়। আদালতের নির্দেশে এই পদক্ষেপ ঘিরে বাজারের ব্যবসায়ী মহল ও ক্রেতাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।

তবে বাজেয়াপ্ত প্যাকেটগুলিতে থাকা সিগারেট আদৌ নকল কি না, তা এখনও চূড়ান্তভাবে জানা যায়নি।নকল সিগারেট বিক্রির অভিযোগকে কেন্দ্র করে এই অভিযান ঘিরে ব্যবসায়ী মহল ও বাজারের ক্রেতাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। সেগুলি পরীক্ষা ও যাচাইয়ের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে। আপাতত অভিযোগের ভিত্তিতে চালানো অভিযানে বাজেয়াপ্ত সামগ্রীর প্রকৃতি খতিয়ে দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss