E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

দীপাবলিতে বাগডোগরা বায়ুসেনা ছাউনিতে জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দে মাতলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

দীপাবলি উপলক্ষে শিলিগুড়ির বাগডোগরা বায়ুসেনা ছাউনিতে জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
বাগডোগরা বায়ুসেনা ছাউনিতে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
বাগডোগরা বায়ুসেনা ছাউনিতে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

 

শিলিগুড়ি: দীপাবলির উৎসবের আনন্দ দেশের আকাশ সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের সঙ্গে ভাগ করে নিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

শিলিগুড়ির বাগডোগরা বায়ুসেনা ছাউনিতে উপস্থিত হয়ে বায়ুসেনার জওয়ানদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পাশাপাশি জওয়ানদের মিষ্টিমুখ করিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন প্রতিরক্ষামন্ত্রী।

দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা জওয়ানদের আত্মত্যাগ, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার ভূয়সী প্রশংসা করেন রাজনাথ সিং।

উৎসবের দিনেও পরিবারের কাছ থেকে দূরে থেকে যেভাবে তাঁরা দেশরক্ষার দায়িত্ব পালন করে চলেছেন, তার জন্য জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দীপাবলির এই বিশেষ মুহূর্তে প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে বাগডোগরা বায়ুসেনা ছাউনিতে উৎসবের আবহ তৈরি হয়।

জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁদের মনোবল বাড়ানোর পাশাপাশি তাঁদের পাশে থাকার বার্তাও দেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss