E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

সেনা ক্যাম্পের সেপটিক ট্যাঙ্কে হস্তিশাবক, দুই ঘণ্টার অভিযানে উদ্ধার ব্যাঙডুবিতে

সেনা জওয়ান ও বনকর্মীদের যৌথ তৎপরতায় বিপন্মুক্ত শাবক; পরে হাতির দলের কাছে ফিরিয়ে দেওয়া হল হস্তিশাবকে
ব্যাঙডুবিতে সেনা জওয়ান ও বনকর্মীদের যৌথ উদ্যোগে উদ্ধার হস্তিশাবক
ব্যাঙডুবিতে সেনা জওয়ান ও বনকর্মীদের যৌথ উদ্যোগে উদ্ধার হস্তিশাবক

শিলিগুড়ি: ব্যাঙডুবিতে সেনা ক্যাম্পের সেপটিক ট্যাঙ্কে পড়ে বিপাকে পড়ল এক হস্তিশাবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজে তৎপর হন সেনা জওয়ান ও বন দফতরের কর্মীরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় অবশেষে হস্তিশাবকটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

জানা গিয়েছে, ব্যাঙডুবির সেনা ক্যাম্পের সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় ছোট্ট হাতিটি। এরপর তাকে উদ্ধারের জন্য উদ্যোগী হন সেনা জওয়ান ও বন দফতরের কর্মীরা। দীর্ঘক্ষণ ধরে চলে উদ্ধার অভিযান।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় হস্তিশাবকটিকে। উদ্ধারের পর হস্তিশাবকটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর ছোট্ট হাতিটির নিরাপদে উদ্ধার ও পরিবারের সঙ্গে পুনর্মিলনের ঘটনায় স্বস্তি ফিরে আসে। সেনা জওয়ান ও বন দফতরের কর্মীদের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল হস্তিশাবকটি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss