E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বেনারসের দশাশ্বমেধ ঘাটে পর্যটকদের ঢল, গঙ্গার বুকে লঞ্চে চেপে উপভোগ সন্ধ্যা আরতি

গঙ্গা দর্শন ও সন্ধ্যা আরতির টানে দেশ-বিদেশের ভক্তদের ভিড়, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গ থেকেও বেনারসে হাজির বহু পর্যটক
বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গার বুকে লঞ্চ থেকে সন্ধ্যা আরতি উপভোগ করছেন পর্যটকরা
বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গার বুকে লঞ্চ থেকে সন্ধ্যা আরতি উপভোগ করছেন পর্যটকরা

উত্তরপ্রদেশ: গঙ্গার বুকে লঞ্চে ভ্রমণ, দুই পাড়ের মনোরম দৃশ্য আর দশাশ্বমেধ ঘাটের ঐতিহ্যবাহী সন্ধ্যা আরতি -সব মিলিয়ে পর্যটক ও ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উত্তরপ্রদেশের বারাণসী, যা বেনারস নামেও পরিচিত। শহরের ঐতিহ্যবাহী দশাশ্বমেধ ঘাটে গঙ্গা দর্শন করতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও পুণ্যার্থী।

গঙ্গার বুকে লঞ্চে চেপে বারাণসীর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নদীর ঘাটগুলির ঐতিহ্য ও আধ্যাত্মিক পরিবেশের সাক্ষী হচ্ছেন পর্যটকরা। বিশেষ আকর্ষণ গঙ্গার বুকে বসে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি দর্শন। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা উপেক্ষা করেও আরতি দেখার জন্য ভক্তদের ভিড় চোখে পড়ছে ঘাট সংলগ্ন এলাকায়।

ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যেমন বারাণসীতে ছুটে আসছেন, তেমনই বিদেশ থেকেও বহু পর্যটক ও ভক্তের সমাগম ঘটছে এই পুণ্যভূমিতে। বাদ যাচ্ছেন না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বাসিন্দারাও।

জলপাইগুড়ি থেকেও বহু মানুষ বেনারসে পৌঁছে গঙ্গা দর্শন, মন্দির পরিদর্শন ও সন্ধ্যা আরতির অপূর্ব দৃশ্য উপভোগ করছেন।

ধর্মীয় বিশ্বাস, প্রাচীন ইতিহাস ও পর্যটনের মেলবন্ধনে বারাণসীর গঙ্গার ঘাটগুলি বরাবরই বিশেষ আকর্ষণের কেন্দ্র। আর সেই আকর্ষণেই গঙ্গার বুকে লঞ্চ ভ্রমণ থেকে শুরু করে সন্ধ্যা আরতি দর্শন – সবকিছুর অভিজ্ঞতা সঞ্চয় করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।

গঙ্গার ঢেউ, ঘাটের আলোকসজ্জা ও আরতির আধ্যাত্মিক আবহে বেনারস ভ্রমণ তাঁদের কাছে হয়ে উঠছে স্মরণীয় অভিজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss