E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীকে হাসপাতালে রেখে তাঁর বাইক নিয়ে চম্পট দুই যুবকের!

নবমীর রাতে দুই নম্বর গেটের কাছে দুর্ঘটনায় আহত হন তন্ময় বিশ্বাস। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাইক নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে
শান্তিপুরে আহত বাইক আরোহীর বাইক নিয়ে পালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য
শান্তিপুরে আহত বাইক আরোহীর বাইক নিয়ে পালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

শান্তিপুর: মানবিকতার আড়ালে প্রতারণার অভিযোগ! দুর্ঘটনায় আহত এক বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এল দুই যুবক। কিন্তু অভিযোগ, আহত যুবককে হাসপাতালে রেখে তাঁর বাইক নিয়েই চম্পট দেয় ওই দু’জন।

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শেষ পর্যন্ত বাইক উদ্ধারের দাবিতে শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন ওই বাইক আরোহী।

জানা গিয়েছে, নবমীর রাতে গভীর রাতে একাই বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন শান্তিপুরের বাসিন্দা তন্ময় বিশ্বাস। সেই সময় দুই নম্বর গেটের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান তিনি। দুর্ঘটনায় শরীরের বিভিন্ন জায়গায় চোট পান তন্ময়।

অভিযোগ, সেই সময় দুই যুবক ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন এবং তাঁর বাইকে করেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসার ব্যবস্থা করার নাম করে তন্ময়কে সেখানে রেখে তাঁর বাইক নিয়ে চম্পট দেয় ওই দুই যুবক।

পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে শান্তিপুর থানার দ্বারস্থ হন তন্ময়। তাঁর দাবি, দ্রুত বাইকটি উদ্ধার করা হোক ও অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হোক। গোটা ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss