E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বিএসএফের উপর হামলা, রাইফেল ছিনতাইয়ের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ৮ জন গ্রেফতার

সীমান্তে পাচারের চেষ্টা রুখতে গিয়ে হামলার মুখে পড়েন বিএসএফের ৪৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। এক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট-সহ চারজন আহত হন। ছিনতাই হওয়া সার্ভিস রাইফেল পরে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর
ত্রিপুরার আশাবাড়ি সীমান্তে বিএসএফ জওয়ানদের উপর হামলা ও রাইফেল ছিনতাইয়ের ঘটনায় তদন্তে পুলিশ
ত্রিপুরার আশাবাড়ি সীমান্তে বিএসএফ জওয়ানদের উপর হামলা ও রাইফেল ছিনতাইয়ের ঘটনায় তদন্তে পুলিশ

বিশালগড়: ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের উপর হামলা এবং সার্ভিস রাইফেল ছিনতাইয়ের ঘটনায় দ্রুত পদক্ষেপ করল ত্রিপুরা পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে বিশালগড় থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মোট ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৮ জনকে।

ঘটনাটি সোমবার দুপুরে সিপাহীজলা জেলার বক্সনগর বিধানসভার অন্তর্গত আশাবাড়ি সীমান্ত এলাকায়। সেখানে বিএসএফের ৪৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা পাচারের চেষ্টা রুখে দেন বলে জানা গিয়েছে। এরপরই একদল লোক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে জওয়ানদের উপর হামলা চালায়। হামলায় এক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট-সহ চার বিএসএফ কর্মী আহত হন। ভাঙচুর করা হয় বাহিনীর একটি গাড়িও। এই ঘটনার মধ্যে এক জওয়ানের সার্ভিস রাইফেল ছিনিয়ে নেওয়া হয়। পরে অবশ্য ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনার পর মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া নির্দেশে অভিযানে নামে পুলিশ। বিশালগড় থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে সোমবার গভীর রাতে এবং মঙ্গলবার বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগর ২ নম্বর চৌমুহনী সংলগ্ন একটি ### বিএসএফের উপর হামলা, রাইফেল ছিনতাইয়ের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ৮ জন গ্রেফতার

**বিশালগড়:** ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের উপর হামলা এবং সার্ভিস রাইফেল ছিনতাইয়ের ঘটনায় দ্রুত পদক্ষেপ করল ত্রিপুরা পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে বিশালগড় থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মোট ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৮ জনকে।

ঘটনাটি সোমবার দুপুরে সিপাহীজলা জেলার বক্সনগর বিধানসভার অন্তর্গত আশাবাড়ি সীমান্ত এলাকায়। সেখানে বিএসএফের ৪৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা পাচারের চেষ্টা রুখে দেন বলে জানা গিয়েছে। এরপরই একদল লোক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে জওয়ানদের উপর হামলা চালায়। হামলায় এক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট-সহ চার বিএসএফ কর্মী আহত হন। ভাঙচুর করা হয় বাহিনীর একটি গাড়িও। এই ঘটনার মধ্যে এক জওয়ানের সার্ভিস রাইফেল ছিনিয়ে নেওয়া হয়। পরে অবশ্য ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনার পর মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া নির্দেশে অভিযানে নামে পুলিশ। বিশালগড় থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে সোমবার গভীর রাতে এবং মঙ্গলবার বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগর ২ নম্বর চৌমুহনী সংলগ্ন একটি বাড়িতে তল্লাশি চালিয়ে হামলার ঘটনায় যুক্ত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। ধৃতদের মধ্যে স্থানীয় গ্রামপ্রধানের পরিবারের সদস্য এবং তাঁদের আত্মীয়স্বজনও রয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

বিএসএফের তরফে কলমচৌড়া থানায় খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা এবং অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চালাচ্ছে পুলিশ।

সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা জানিয়েছেন, ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

সীমান্ত এলাকায় পাচার রুখতে গিয়ে বিএসএফের উপর এই হামলার ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।বাড়িতে তল্লাশি চালিয়ে হামলার ঘটনায় যুক্ত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। ধৃতদের মধ্যে স্থানীয় গ্রামপ্রধানের পরিবারের সদস্য এবং তাঁদের আত্মীয়স্বজনও রয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

বিএসএফের তরফে কলমচৌড়া থানায় খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা এবং অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চালাচ্ছে পুলিশ।

সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা জানিয়েছেন, ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

সীমান্ত এলাকায় পাচার রুখতে গিয়ে বিএসএফের উপর এই হামলার ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss