সাইবার প্রতারণার মামলায় শিলিগুড়িতে গ্রেফতার বেসরকারি ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার! ৯১ লক্ষ টাকারও বেশি লেনদেন ঘিরে চাঞ্চল্য
শিলিগুড়ি: সাইবার প্রতারণার মামলায় বড়সড় পদক্ষেপ শিলিগুড়ি পুলিশের। ‘অপারেশন সাইবার প্রহার’-এর অধীনে অভিযান চালিয়ে একটি বেসরকারি ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজারকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতের নাম অনির্বাণ সিকদার (৩৬)। শিলিগুড়ির বর্ধমান


