E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ভুয়ো অফিসার সেজে ওয়েভেল আইটি পার্কে ঢোকার চেষ্টা! মাটিগাড়া পুলিশের জালে শেখর সাহা

নিজেকে Anti Crime Bureau of India (ACBI)-এর আধিকারিক পরিচয় দিয়ে রেড করার দাবি, উদ্ধার ভুয়ো পরিচয়পত্র বলে পুলিশের সন্দেহ
শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে গ্রামীণ সম্পদ কর্মীদের সমাবেশে বক্তব্য রাখছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ
শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে গ্রামীণ সম্পদ কর্মীদের সমাবেশে বক্তব্য রাখছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ

শিলিগুড়ি: ভুয়ো আধিকারিক পরিচয় দিয়ে শিলিগুড়ির ওয়েভেল আইটি পার্কে প্রবেশের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।

ধৃতের নাম শেখর সাহা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি নিজেকে Anti Crime Bureau of India (ACBI)-এর আধিকারিক বলে পরিচয় দিয়েছিল। তাঁর কাছ থেকে একটি পরিচয়পত্রও উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রাতে ওয়েভেল আইটি পার্কে এসে ওই ব্যক্তি নিজেকে ACBI-এর আধিকারিক বলে পরিচয় দেন। শুধু তাই নয়, আইটি পার্কে রেড করতে এসেছেন বলেও দাবি করেন তিনি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আইটি পার্কের ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ও তাঁর পরিচয়পত্র পরীক্ষা করা হয়।

তবে পরিচয়পত্র ও তাঁর পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তাঁকে আইটি পার্কের বিভিন্ন সেন্টারে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তাঁকে সেখান থেকে চলে যেতে বলা হয়।

ঘটনার পর ওয়েভেল আইটি পার্কের ম্যানেজমেন্টের পক্ষ থেকে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ।

অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই মাটিগাড়ার লেক্সিকন মল এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে একটি আই-কার্ড উদ্ধার হয়েছে, যাতে ‘Anti Crime Bureau of India’ ও ‘ACBI’ লেখা রয়েছে।

শেখর সাহা মূলত আলিপুরদুয়ার জেলার বাসিন্দা। বর্তমানে সে শিলিগুড়ির প্রধাননগর এলাকায় থাকছিল বলে জানা গিয়েছে।

গ্রেফতারের পর অভিযুক্তকে এদিন শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। তবে এই পরিচয়পত্র ব্যবহার করে সে কত দিন ধরে এমন কাজ করছিল, এর আগে অন্য কোথাও একইভাবে প্রবেশের চেষ্টা করেছিল কি না ও এই ঘটনার পিছনে অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মাটিগাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss