E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

শিলচর আরোনাই এক্সপ্রেসে কোটি টাকার ব্রাউন সুগার! এনজেপিতে দুই মহিলা-সহ গ্রেফতার ৩

অসম থেকে চেন্নাই যাওয়ার পথে এসি কামরায় যৌথ অভিযান এসওজি ও জিআরপির, ১৮টি সাবানের বাক্স থেকে উদ্ধার প্রায় ২৫০ গ্রাম মাদক
নিউ জলপাইগুড়ি স্টেশনে শিলচর আরোনাই এক্সপ্রেস থেকে ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় তদন্তে এসওজি ও জিআরপি
নিউ জলপাইগুড়ি স্টেশনে শিলচর আরোনাই এক্সপ্রেস থেকে ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় তদন্তে এসওজি ও জিআরপি

শিলিগুড়ি: ট্রেনে চেপে অসম থেকে চেন্নাই যাওয়ার পথে মাদক পাচারের অভিযোগে নিউ জলপাইগুড়ি স্টেশনে গ্রেফতার দুই মহিলা-সহ তিনজন।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ১৫৬০৮ ডাউন শিলচর আরোনাই এক্সপ্রেসের এসি কামরায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল শিলিগুড়ি এসওজি গ্রুপ ও জিআরপির সাদা পোশাকের পুলিশ।

উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

এনজেপি জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনই অসমের হাইলাকান্দি এলাকার বাসিন্দা। তাঁরা অসম থেকে ট্রেনে চেপে চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিলেন।

সেই সময় গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে শিলচর আরোনাই এক্সপ্রেসের এসি কামরায় তল্লাশি অভিযান চালান পুলিশকর্মীরা।

অভিযানের সময় সন্দেহভাজন তিনজনকে চিহ্নিত করে নিউ জলপাইগুড়ি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে নামানো হয়।

এরপর তাঁদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে মেলে মাদক।

জিআরপি সূত্রে খবর, দুটি ব্যাগের মধ্যে মোট ১৮টি সাবানের বাক্স ছিল। একটি ব্যাগে আটটি ও অন্য ব্যাগে ১০টি বাক্স রাখা ছিল।

সেই বাক্সগুলির ভিতর থেকেই প্রায় ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় বলে জানা গিয়েছে।

উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে প্রাথমিক অনুমান।

ধৃতদের নাম আব্দুল হালিম মজুমদার (৩১), রাজিয়া বেগম লস্কর (২৮) ও খাজিজা বেগম লস্কর (৩২)। তিনজনেরই বাড়ি অসমের হাইলাকান্দি এলাকায়।

ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ শুরু করেছে পুলিশ। তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

কোথা থেকে এই মাদক সংগ্রহ করা হয়েছিল? চেন্নাইয়ে কার কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল? এই মাদক পাচারের পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের আরও কোনও সদস্যের সন্ধান মেলে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss