E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

উত্তরকন্যায় পরপর তিন বৈঠক, পদযাত্রার পর আচমকাই শিলিগুড়ি পুর নিগমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

উত্তরকন্যায় পরপর তিনটি বৈঠক সেরে শিলিগুড়িতে পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এয়ারভিউ মোড়ে বক্তব্যের পর আচমকাই শিলিগুড়ি পুরনিগমে পৌঁছে যান তিনি। তাঁর আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়
উত্তরকন্যায় তিনটি বৈঠক ও পদযাত্রার পর শিলিগুড়ি পুরনিগমে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
উত্তরকন্যায় তিনটি বৈঠক ও পদযাত্রার পর শিলিগুড়ি পুরনিগমে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরে এসে একের পর এক কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উত্তরকন্যায় পরপর তিনটি বৈঠক সেরে শিলিগুড়িতে পদযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। এরপর এয়ারভিউ মোড়ে বক্তব্য রাখার সময় আচমকাই শিলিগুড়ি পৌরনিগমে যাওয়ার পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী।

তাঁর এই আকস্মিক সিদ্ধান্ত ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি পৌরনিগমে পৌঁছে যান তিনি।

মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শিলিগুড়ি পৌরনিগম চত্বরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

গোটা পৌরনিগম চত্বর কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে সাজিয়ে তোলা হয় পৌরনিগমের বিভিন্ন অংশ।

দীর্ঘ বহু বছর পর কোনও মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি পৌরনিগমে পা রাখা ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss