E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

মতুয়া সমাজকে বিভক্ত করেছেন’, ঠাকুরনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দুর

ঠাকুরবাড়িতে পুজো ও আরতির পর মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ মুখ্যমন্ত্রীর, পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে উন্নয়ন না করার অভিযোগ
ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে পুজো ও আরতির পর মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে পুজো ও আরতির পর মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ঠাকুরনগর: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে পা রাখলেন শুভেন্দু অধিকারী। রবিবার বাগদার বিজেপি বিধায়ক সোমা ঠাকুরের আমন্ত্রণে সেখানে পৌঁছন তিনি। ঠাকুরবাড়িতে পুজো ও আরতি সেরে মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাঁর এই সফর ঘিরে মতুয়া সমাজের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

ঠাকুরবাড়িতে পুজো সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সমাজকে বিভক্ত করেছেন। পাশাপাশি পূর্ববর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দুর দাবি, বিগত সরকার মতুয়া সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য কোনও কাজ করেনি।

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র বিরোধিতা করেছিলেন। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকে মতুয়া সমাজকে ঘিরে এই রাজনৈতিক বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ঠাকুরনগরে রাজনৈতিক ও সামাজিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব, অধিকার এবং উন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে সম্মেলনের মঞ্চে কী বার্তা উঠে আসে, সেদিকেই নজর রয়েছে সকলের।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss