E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

কালীপুজোর উদ্বোধনে তমলুক থেকে রাজনৈতিক আক্রমণ মমতাকে, প্রিজন ভ্যানে ওঠার প্রসঙ্গ টেনে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

কাকদ্বীপে কালীপ্রতিমা প্রিজন ভ্যানে তোলার পুরনো ঘটনা এবং দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আটক হওয়ার প্রসঙ্গ তুলে রাজনৈতিক আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান নিয়েও বক্তব্য রাখেন তিনি
তমলুকে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
তমলুকে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

তমলুক: কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তমলুকে এসে রাজনৈতিক প্রতিপক্ষকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গত বছর মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তোলার প্রসঙ্গ তুলে তিনি কটাক্ষ করেন, “যার নির্দেশে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছিল, মহালয়ার আগের দিন তাকেই দিল্লি পুলিশের প্রিজন ভ্যানে উঠতে হয়েছে।”

মুখ্যমন্ত্রী বলেন, মা কালীর শক্তি চোখে দেখা যায় না, তা অনুভব করতে হয়। নির্বাচনের আগে তিনি মা কালীর কাছে প্রণাম করেছিলেন ও সেদিনই দেবীর আশীর্বাদ পেয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

এদিন রাজ্যবাসীকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সবুজ বাজি ফাটানোর পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উৎসব উদযাপনের আবেদন জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে রাজ্যের শিল্প ও বাণিজ্যের উন্নয়নের বার্তাও দেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে আরও শিল্প আসুক, বাণিজ্যের প্রসার ঘটুক। এর ফলে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও ভয়ের পরিবেশ পাকাপাকিভাবে দূর করার আশ্বাস দেন তিনি।

রাজ্যবাসীর জীবনে উন্নয়ন ও সমৃদ্ধির পাশাপাশি আলোর রোশনাই পৌঁছে দেওয়ার বার্তা দিয়েই এদিনের বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss