E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে উন্মাদনা, চারটি পুজোর উদ্বোধন শুভেন্দু অধিকারীর

১৫ নভেম্বর মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে, ধর্মার উত্তরণ ক্লাবের মণ্ডপে ‘বিকশিত ভারত ২০৪৭’ ভাবনা
মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর হাত ধরে চারটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনের প্রস্তুতি
মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর হাত ধরে চারটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনের প্রস্তুতি

মেদিনীপুর: উৎসবের আবহে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে বাড়ছে তৎপরতা।

আগামী ১৫ নভেম্বর মেদিনীপুর শহরে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

তাঁর হাত ধরেই শহরের চারটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুজো উদ্যোক্তাদের মধ্যে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এই চারটি পুজোর মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে ধর্মা এলাকার উত্তরণ ক্লাবের জগদ্ধাত্রী পুজো।

বিজেপি বিধায়ক শঙ্কর কুমার গুছাইতের নেতৃত্বে আয়োজিত এই পুজোর এবারের ভাবনা ‘বিকশিত ভারত ২০৪৭’।

সেই ভাবনাকে সামনে রেখেই তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। মণ্ডপ নির্মাণের কাজ এখন প্রায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে।

মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই তাঁর ছবি ও পোস্টার লাগানো হয়েছে।

এর আগে গড়বেতার একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী নিজেই মেদিনীপুর সফরের কথা ঘোষণা করেছিলেন। এরপর থেকেই চারটি পুজো কমিটির মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।

সব মিলিয়ে ১৫ নভেম্বর মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মেদিনীপুর শহরে এখন উৎসবের প্রস্তুতি তুঙ্গে। চারটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss