E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফর ঘিরে তুঙ্গে প্রস্তুতি, কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা

দীপাবলিতে হিঙ্গলগঞ্জে বিএসএফ জওয়ানদের সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হিঙ্গলগঞ্জ সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হিঙ্গলগঞ্জ সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি

উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হিঙ্গলগঞ্জ সফর ঘিরে জোরকদমে চলছে প্রস্তুতি। দীপাবলির অনুষ্ঠানে যোগ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি হিঙ্গলগঞ্জ থানায় প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।

সূত্রের খবর, এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।

জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে হেলিকপ্টারে অবতরণ করবেন মুখ্যমন্ত্রী।

তাঁর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকাকে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চলছে তল্লাশি ও নজরদারি। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা।

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss