E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

তপন ঘোষকে খুঁজে জেলে ভরার হুঁশিয়ারি শুভেন্দুর, নন্দীগ্রাম ফাইল খোলার বার্তা

গড়বেতাকে মহকুমা ঘোষণা থেকে চার লেনের রাস্তা, একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি জনসভা থেকে
২০০৭ সালের নন্দীগ্রামের রাজনৈতিক হিংসার পুরনো মামলা পুনরায় তদন্তের দাবি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
২০০৭ সালের নন্দীগ্রামের রাজনৈতিক হিংসার পুরনো মামলা পুনরায় তদন্তের দাবি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গড়বেতা: গড়বেতার জনসভা থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

তপন ঘোষকে খুঁজে বের করে জেলে ভরার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নন্দীগ্রাম পর্বের ঘটনায় জড়িতদের কাউকে ছাড়া হবে না বলেও বার্তা দেন তিনি।

একইসঙ্গে চন্দ্রকোনা রোডে অতীতে তাঁর উপর হামলার প্রসঙ্গ তুলে রাজনৈতিক বিরোধীদের নিশানা করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, গড়বেতার মানুষ দ্বিতীয় স্বাধীনতার আনন্দ উপভোগ করছেন। ২০২৪ সালে ঝাড়গ্রামে প্রণত টুডুর উপর হামলার প্রসঙ্গ তুলে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তিনি।

পাশাপাশি গড়বেতার তপন ঘোষকে খুঁজে বের করে জেলে ভরার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেওয়ার কথাও জানান।

পাশাপাশি উন্নয়নের একাধিক প্রতিশ্রুতিও দেন শুভেন্দু।

আগামী বাজেটে গড়বেতাকে মহকুমা ঘোষণা করার আশ্বাস দেন তিনি। খড়গপুর চৌরঙ্গি থেকে গড়বেতা পর্যন্ত চার লেনের রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেন। পাশাপাশি মা সর্বমঙ্গলা মন্দিরের উন্নয়ন প্রকল্পে সাহায্য ও খড়কুশমার জন্য পৃথক উন্নয়ন প্যাকেজের কথাও জানান।

সরকারি প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, ১ কোটি ৬৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাঠানো হয়েছে।

আগামী জানুয়ারিতে আরও ২০ লক্ষ আবাস যোজনার বাড়ি দেওয়া হবে। ৩৫ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ ও এক লক্ষ কর্মসংস্থানের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এছাড়াও বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা দেওয়ার আশ্বাস দেন।

কৃষকদের উদ্দেশে কৃষক সম্মান নিধির টাকা আগামী ৫ তারিখে দেওয়ার কথা জানান শুভেন্দু।

কৃষকদের বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার পাশাপাশি আলু পরিবহণের ক্ষেত্রে সীমান্তে আর কোনও বাধা থাকবে না বলেও আশ্বাস দেন তিনি।

জঙ্গলমহলের প্রান্তিক মানুষের কর্মসংস্থান ও লোকশিল্পীদের মাধ্যমে গ্রামে গ্রামে সরকারি প্রকল্পের প্রচারের পরিকল্পনার কথাও জানান।

এদিনের সভায় রাজনৈতিক হিংসায় যাঁরা পরিবারের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের জেলা শাসকের কাছে আবেদন করার পরামর্শ দেন শুভেন্দু অধিকারী।

আগামী পৌরসভা নির্বাচনেও বিজেপি ভালো ফল করবে বলে আশাপ্রকাশ করেন তিনি। SEO DAO

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss