E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

মানবিকতার নজির বিধায়ক সুশান্ত ঘোষের! আহত পুলিশ কর্মীকে উদ্ধার করে পৌঁছে দিলেন হাসপাতালে

মুখ্যমন্ত্রীর সভা শেষে রাস্তা দিয়ে যাওয়ার সময় আহত পুলিশকর্মীকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান খানাকুলের বিধায়ক
আহত পুলিশকর্মীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ বিধায়ক সুশান্ত ঘোষের
আহত পুলিশকর্মীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ বিধায়ক সুশান্ত ঘোষের

পুরশুড়া: মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক পুলিশ কর্মী।

বৃহস্পতিবার সভাস্থলের কাছে কর্তব্যরত অবস্থায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ওই পুলিশ কর্মীকে।

 আহত পুলিশকর্মীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ বিধায়ক সুশান্ত ঘোষের
আহত পুলিশকর্মীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ বিধায়ক সুশান্ত ঘোষের
 আহত পুলিশকর্মীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ বিধায়ক সুশান্ত ঘোষের
আহত পুলিশকর্মীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ বিধায়ক সুশান্ত ঘোষের

 

 

 

 

 

 আহত পুলিশকর্মীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ বিধায়ক সুশান্ত ঘোষের
আহত পুলিশকর্মীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ বিধায়ক সুশান্ত ঘোষের

 

 

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভা শেষ হওয়ার পর ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। সেই সময় তাঁর নজরে আসে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকা পুলিশ কর্মী। পরিস্থিতির গুরুত্ব বুঝে এক মুহূর্ত দেরি না করে তিনি নিজেই এগিয়ে এসে আহত পুলিশ কর্মীকে উদ্ধার করেন।

এরপর দ্রুত তাঁকে আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

মুখ্যমন্ত্রীর সভার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীর এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়ায়। তবে বিপদের মুহূর্তে বিধায়ক সুশান্ত ঘোষের দ্রুত তৎপরতা ও মানবিক উদ্যোগ বিশেষভাবে নজর কাড়ে।

জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতার পরিচয় দিয়ে আহত পুলিশ কর্মীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss