
আজ পুরশুড়া বিধানসভার অন্তর্গত দিগরুইঘাট এলাকায় আয়োজিত এক হিন্দু সম্মেলনে যোগদান করেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। এই সম্মেলনকে ঘিরে এলাকায় ধর্মীয় আবহ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সম্মেলনে উপস্থিত হয়ে তিনি অনুষ্ঠানের উদ্যোক্তা, আয়োজক এবং উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় করেন। হিন্দু সমাজের ঐক্য, সংহতি, পারস্পরিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার বার্তা উঠে আসে এই সম্মেলনে।
এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্মেলনটি বিশেষ তাৎপর্য লাভ করে। আজকের এই অনুষ্ঠানে সুশান্ত ঘোষের যোগদানকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।


