
আজ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিজয় ব্যানার্জি কক্ষে তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির (আইটি স্ট্যান্ডিং কমিটি) প্রমাণভিত্তিক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।
এই বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে দপ্তরের বিভিন্ন কাজকর্ম, পরিষেবা এবং সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন কমিটির সদস্যরা। পাশাপাশি দপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হন সুবীর নাগ।
বিধানসভার এই ধরনের কমিটির বৈঠকে সরকারি দপ্তরের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য পর্যালোচনা এবং আধিকারিকদের বক্তব্য শোনার সুযোগ তৈরি হয়। আজকের বৈঠকেও বিভিন্ন বিষয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা হয় বলে জানান চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।


