E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বাংলাদেশে পাচারের ছক বানচাল, বিএসএফের জালে ২ যুবক! উদ্ধার ২৮৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ

প্রাণসাগর এলাকায় ভাঁদ্রা বিওপির জওয়ানদের অভিযানে উদ্ধার কফ সিরাপ, মোটরবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা। দুই যুবককে গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিএসএফের অভিযানে উদ্ধার ২৮৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিএসএফের অভিযানে উদ্ধার ২৮৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ

দক্ষিণ দিনাজপুর: বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল বিএসএফ। এই ঘটনায় দুই যুবককে আটক করেছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৮৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ।

গঙ্গারামপুরের প্রাণসাগর এলাকায় বিএসএফের উদ্ধার করা ২৮৫ বোতল কফ সিরাপ ও বাজেয়াপ্ত সামগ্রী
গঙ্গারামপুরের প্রাণসাগর এলাকায় বিএসএফের উদ্ধার করা ২৮৫ বোতল কফ সিরাপ ও বাজেয়াপ্ত সামগ্রী

 

 

 

 

 

 

 

পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইক, মোবাইল ফোন সহ নগদ ৯০০ টাকা। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার প্রাণসাগর এলাকার। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ভাঁদ্রা বিওপির জওয়ানরা ওই এলাকায় নজরদারি শুরু করেন। সেই সময় একটি মোটরবাইকে করে দুই যুবককে যেতে দেখে তাঁদের পথ আটকান জওয়ানরা। এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ।

প্রাথমিকভাবে অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ওই কফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল।

এরপর দুই যুবককে আটক করে গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

ধৃতদের নাম শুভজিৎ সরকার (৩২)। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়। অপর ধৃত সৌরভ বর্মন (২৬), তাঁর বাড়ি বিহারের কিশানগঞ্জ এলাকায়।

পুলিশ সূত্রে খবর, বিএসএফের কাছ থেকে অভিযুক্তদের হেফাজতে নেওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে।

শনিবার ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না ও পাচারচক্রের পিছনে বড় কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss