E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

পরিবারের থেকে দূরে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ভাইফোঁটা দিলেন বিজেপির মহিলা সদস্যরা

বংশীহারীর সাটিমারী বিএসএফ ক্যাম্পে গিয়ে জওয়ানদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করলেন বিজেপির বুনিয়াদপুর শহরের মহিলা সদস্যরা
দক্ষিণ দিনাজপুরের সাটিমারী বিএসএফ ক্যাম্পে জওয়ানদের ভাইফোঁটা দিলেন বিজেপির মহিলা সদস্যরা
দক্ষিণ দিনাজপুরের সাটিমারী বিএসএফ ক্যাম্পে জওয়ানদের ভাইফোঁটা দিলেন বিজেপির মহিলা সদস্যরা

দক্ষিণ দিনাজপুর: উৎসবের দিনে পরিবারের সঙ্গে থাকার ইচ্ছা থাকলেও দেশের সুরক্ষার স্বার্থে বাড়ি থেকে বহু দূরে থাকতে হয় তাঁদের। ভাইফোঁটার মতো বিশেষ দিনেও ভাই-বোন ও আপনজনদের কাছ থেকে দূরে সীমান্তে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানরা।

 সাটিমারী বিএসএফ ক্যাম্পে কর্তব্যরত জওয়ানদের ভাইফোঁটা দিচ্ছেন বিজেপির মহিলা সদস্যরা
সাটিমারী বিএসএফ ক্যাম্পে কর্তব্যরত জওয়ানদের ভাইফোঁটা দিচ্ছেন বিজেপির মহিলা সদস্যরা

 

 

 

 

 

তাঁদের সেই একাকিত্ব কিছুটা হলেও দূর করতে এবার ভাইফোঁটার আয়োজন করলেন বিজেপির মহিলা সদস্যরা। বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত মহিপালের সাটিমারী বিএসএফ ক্যাম্পে গিয়ে কর্তব্যরত জওয়ানদের ভাইফোঁটা দেন বিজেপির মহিলা সদস্যরা। বিজেপির বুনিয়াদপুর শহরের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে জওয়ানদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।পরিবারের থেকে দূরে থেকেও এমন আন্তরিকতা ও ভালোবাসা পেয়ে খুশি বিএসএফ জওয়ানরা। এদিন বিজেপির বুনিয়াদপুর শহরের সাধারণ সম্পাদিকা শিখা সরকার জানান, দেশের মানুষকে সুরক্ষিত রাখতে বিএসএফ জওয়ানরা দিনরাত সীমান্তে অতন্দ্র প্রহরায় নিয়োজিত থাকেন। উৎসবের দিনেও তাঁরা পরিবার- পরিজনদের ছেড়ে নিজেদের কর্তব্য পালন করেন। তাই তাঁদের প্রতি সম্মান ও ভালোবাসা জানাতেই এদিন ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। জওয়ানদের দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেই তাঁদের কপালে ভাইফোঁটা দেওয়া হয়েছে। ভাইফোঁটার এই আন্তরিক আয়োজনে সীমান্তে কর্তব্যরত জওয়ানদের মধ্যে খুশির আবহ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss