E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

কালীপুজোর আগে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে পুলিশের বড়সড় অভিযান! লক্ষাধিক টাকার বাজি উদ্ধার, গ্রেফতার ২

পৃথক দুটি অভিযানে ভাড়া বাড়ি ও পানের দোকান থেকে নিষিদ্ধ বাজি ও পটকা উদ্ধার, গ্রেফতার দুই
শিলিগুড়িতে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে পুলিশের অভিযান
শিলিগুড়িতে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে পুলিশের অভিযান

শিলিগুড়ি: কালীপুজো ও দীপাবলির আগে নিষিদ্ধ বাজির বেআইনি কারবার রুখতে তৎপর শিলিগুড়ি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও পটকা উদ্ধার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। উদ্ধার হওয়া বাজির আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের নাম বিকাশ সাহা ও বিবেক সাহা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে প্রথম অভিযান চালানো হয় প্রধাননগর থানার অন্তর্গত প্রমোদনগর কলোনির লম্বা বস্তি এলাকায়। সেখানে একটি ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার হয়। অভিযোগ, ওই বাড়িটিকে কার্যত বাজি মজুতের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ঘটনাস্থল থেকেই বিকাশ সাহাকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, দ্বিতীয় অভিযানটি চালানো হয় মাটিগাড়া বাজার এলাকায়। সেখানে একটি পানের দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি ও পটকা উদ্ধার করেন পুলিশকর্মীরা। দোকানের আড়ালে বেআইনিভাবে বাজি বিক্রির অভিযোগে দোকানদার বিবেক সাহাকে গ্রেফতার করা হয়।

পরপর দুটি অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধারের ঘটনায় উৎসবের আগে বেআইনি বাজি কারবারিদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা আরও একবার সামনে এল।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বাজিগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না ও এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, ধৃত বিকাশ সাহা ও বিবেক সাহাকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss