E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

শব্দদূষণ রুখতে কড়া পদক্ষেপ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের, রোলারের চাকায় গুঁড়িয়ে ধ্বংস ২০০-রও বেশি মডিফাই সাইলেন্সার

শব্দদূষণ নিয়ন্ত্রণে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অভিযান। রোলারের চাকায় গুঁড়িয়ে ধ্বংস করা হল ২০০-রও বেশি মডিফাই সাইলেন্সার। উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।
শিলিগুড়িতে রোলারের চাকায় ২০০-রও বেশি মডিফাই সাইলেন্সার ধ্বংসের অভিযান
শিলিগুড়িতে রোলারের চাকায় ২০০-রও বেশি মডিফাই সাইলেন্সার ধ্বংসের অভিযান

শিলিগুড়ি: শব্দদূষণ রুখতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। শহরকে শব্দদূষণমুক্ত ও আরও পরিবেশবান্ধব করে তুলতে ২০০-রও বেশি মডিফাই সাইলেন্সার পাইপ রোলারের চাকায় গুঁড়িয়ে ধ্বংস করা হল। এই বিশেষ অভিযানে নিজেই রোলার চালিয়ে সাইলেন্সার ধ্বংস করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।

প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য, বেআইনিভাবে ব্যবহৃত মডিফাই সাইলেন্সারের মাধ্যমে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণ করা এবং সাধারণ মানুষকে অতিরিক্ত শব্দের হাত থেকে স্বস্তি দেওয়া। শুধু সাইলেন্সার ধ্বংস করেই থেমে থাকতে চাইছে না প্রশাসন। এই ধরনের বেআইনি প্রবণতা বন্ধ করতে আরও কড়া পদক্ষেপের বার্তাও দেওয়া হয়েছে।

এদিন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানান, শিলিগুড়ি শহরের যেসব দোকানে মডিফাই সাইলেন্সার পাইপ বিক্রি করা হচ্ছে, সেখানেও বিশেষ অভিযান চালানো হবে। এই অভিযান লাগাতার চলবে বলেও জানান তিনি। অর্থাৎ, এবার শুধু মডিফাই সাইলেন্সার ব্যবহারকারী বাইকচালকরাই নন, এই ধরনের সাইলেন্সার বিক্রেতারাও থাকবেন প্রশাসনের নজরদারিতে।

অন্যদিকে, শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, শহরকে দূষণমুক্ত রাখা ও সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি, ১৮ বছরের কম বয়সি শিশু-কিশোরদের হাতে মোটরবাইক তুলে না দেওয়ার জন্য অভিভাবকদের কাছে আবেদন জানান তিনি।

পুলিশ কমিশনারের বক্তব্য, শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগে শহরকে দূষণমুক্ত করা সম্ভব নয়। এর জন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সব মিলিয়ে, শব্দদূষণের বিরুদ্ধে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এই বিশেষ অভিযান শহরে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেদিকেই নজর শহরবাসীর।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss