E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

অ্যাম্বুল্যান্সের আড়ালে মদের পাচার! বাইপাসে উদ্ধার ৯৮১ লিটার বিদেশি মদ

১০৯ কেস বিদেশি মদের বাজারমূল্য প্রায় ২৪ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা। অ্যাম্বুল্যান্স-সহ বাজেয়াপ্ত সামগ্রীর মোট মূল্য প্রায় ৩২ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা
ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসে আটক বিশেষভাবে পরিবর্তিত অ্যাম্বুল্যান্স থেকে উদ্ধার শুল্কবিহীন বিদেশি মদ।
ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসে আটক বিশেষভাবে পরিবর্তিত অ্যাম্বুল্যান্স থেকে উদ্ধার শুল্কবিহীন বিদেশি মদ।

শিলিগুড়ি: পাচারকারীদের নতুন কৌশল! পুলিশের নজর এড়াতে এবার অ্যাম্বুল্যান্সকে ব্যবহার করা হচ্ছিল মদ পাচারের কাজে। তবে আবগারি দফতরের তৎপরতায় শেষরক্ষা হল না। একটি বিশেষভাবে তৈরি অ্যাম্বুল্যান্স থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ শুল্কবিহীন মদ।

 শিলিগুড়ির ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসে অ্যাম্বুল্যান্স থেকে উদ্ধার হওয়া ৯৮১ লিটার বিদেশি মদ
শিলিগুড়ির ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসে অ্যাম্বুল্যান্স থেকে উদ্ধার হওয়া ৯৮১ লিটার বিদেশি মদ

 

 

 

 

 

 

 

 

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিংয়ের সুপারিনটেনডেন্ট অব এক্সাইজের কাছে আসা নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে নকশালবাড়ি আবগারি স্টেশনের আধিকারিকরা অভিযান চালান। তাঁর তত্ত্বাবধানে দীর্ঘক্ষণ নজরদারির পর ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ফুলবাড়ি- ঘোষপুকুর বাইপাস রাস্তায় একটি বিশেষভাবে পরিবর্তিত অ্যাম্বুল্যান্স আটকানোর চেষ্টা করা হয়। শুরু হয় ধাওয়া। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি করে উদ্ধার হয় ১০৯ কেস, অর্থাৎ মোট ৯৮১ লিটার শুল্কবিহীন বিদেশি মদ। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ২৪ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা। অ্যাম্বুল্যান্স-সহ বাজেয়াপ্ত সামগ্রীর মোট মূল্য প্রায় ৩২ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা। তবে অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির চালক। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে আবগারি দফতর। এই পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। পলাতক চালক-সহ জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আবগারি দফতরের প্রাথমিক অনুমান, দার্জিলিং জেলায় বেআইনি মদ পাচারের বিরুদ্ধে নজরদারি ও অভিযান বাড়ায় পাচারকারীরা নতুন কৌশল হিসেবে বিশেষভাবে সাজানো অ্যাম্বুল্যান্স ব্যবহার করছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss