
নদিয়া: বুধবার সকালে বাড়ির ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল এক স্কুলছাত্রীকে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার এলাকায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পরিবারের বক্তব্য অনুযায়ী, হরিপুরের বাসিন্দা ওই ছাত্রীর সঙ্গে শান্তিপুরের ২ নম্বর কলোনির এক যুবকের দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক ছিল। মেয়েটির জামাইবাবুর দাবি, দুর্গাপুজোর সময় সেতাদের বাড়িতে প্রায় এক মাস ছিল। পুজোর পরে নিজের বাড়িতে ফিরে আসে। গত একমাসে সে হাসিখুশি ছিল। ফেরার পরই হটাৎ বুধবার সকালে বাড়ির ভিতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যেরা।
পরিবারের তরফে আরও দাবি করা হয়েছে, ওই যুবকের সঙ্গে মেয়েটির সম্পর্ক নিয়ে আগে থেকেই কিছু মতবিরোধ ও অশান্তি চলছিল। ইতিমধ্যেই থানায় অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা। তবে সেই ঘটনার সঙ্গে মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের বক্তব্য ও অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।


