E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ শান্তিপুরের যুবক, দুই দিন ধরে খোঁজ না মেলায় উদ্বেগে পরিবার

ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ শান্তিপুরের যুবক ইব্রাহিম শেখের সন্ধানের অপেক্ষায় পরিবার

শান্তিপুর: সংসারের আর্থিক অনটন মেটাতে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে নিখোঁজ শান্তিপুরের এক যুবক। গত দু’দিন ধরে তাঁর কোনও খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের। নিখোঁজ যুবকের নাম ইব্রাহিম শেখ। তাঁর বাড়ি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর মুসলিম পাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ইব্রাহিমের বাড়িতে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। গত চার-পাঁচ বছর ধরে তিনি জীবিকার তাগিদে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। কাজের সূত্রে মাঝেমধ্যে বাড়িতে আসতেন। তবে স্ত্রীর সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখতেন তিনি।

পরিবারের দাবি, গত রবিবার আচমকাই স্ত্রীকে ফোন করে বিপদের কথা জানান ইব্রাহিম। তাঁর ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে বলেও জানান তিনি। ফোনে তাঁর কথাবার্তায় আতঙ্কের ছাপ ছিল বলে দাবি স্ত্রীর। এরপরই এক প্রতিবেশী যুবকের কাছ থেকে খবর আসে, কর্মস্থল থেকে ইব্রাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এই খবর পাওয়ার পর থেকেই স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন স্ত্রী। একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। স্বামীর কোনও খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবার।

পরিবারের অভিযোগ, থানায় যাওয়ার পরও এখনও পর্যন্ত তাঁরা আশানুরূপ সাহায্য পাননি। অন্য রাজ্যে কর্মরত যুবকের সন্ধান কীভাবে মিলবে, কোথায় যোগাযোগ করতে হবে, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। ইব্রাহিমের সঙ্গে কোনও অঘটন ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

নিখোঁজ যুবককে দ্রুত খুঁজে বের করে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন স্ত্রী ও প্রতিবেশীরা। তাঁদের দাবি, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ করা হোক।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss