
নদিয়া : একাদশ শ্রেণির ছাত্রীর হাতে তৈরি শান্তিপুরের কালীপুজোর ওয়েবসাইট। প্রায় একশটির বেশি কালীমাতার ইতিহাস রয়েছে এই ওয়েবসাইটে। শুধু তাই নয় কোন পথে কোন মাথা দর্শন করতে পারবে তারও সুবিধা রয়েছে এখানে। শান্তিপুরের কালীপুজো জগৎ বিখ্যাত, প্রায় ৪০০ বছর আগে থেকেই শান্তিপুরে কালীপুজোর শুরু হয়। বিশেষ করে বামা কালির নাচ জগতের কাছে বিখ্যাত করে তুলেছে শান্তিপুর কে। ইতিমধ্যেই যে কারণে বামা কালী নিয়ে বাড়তি তৎপরতা দেখা গেছে প্রশাসনের মধ্যে। তবে শান্তিপুরে শুধুমাত্র বামা কালি নয় প্রচুর কালি রয়েছে যা কিনা পুরনো দিনের ঐতিহ্য এবং ইতিহাস বহন করে। গোটা রাজ্য সহ রাজ্যের বাইরে থেকেও মানুষ আসছেন শান্তিপুরের কালীপুজো দর্শন করার জন্য। এবার তাদের কথা মাথায় রেখে সম্পূর্ণ একটি আলাদা ওয়েবসাইট বানিয়ে ফেলল শান্তিপুরের একাদশ শ্রেণির ছাত্রী ধনীষ্ঠা দাস। তার ওয়েবসাইটে প্রায় ১০০ টি বেশি কালীপুজোর ঠিকানা উল্লেখ থাকবে। শুধু তাই নয় কোন পথে গেলে এই ১০০ টি কালীপুজো ভক্তরা দেখতে পাবে, পাশাপাশি এই কালীপুজোর ইতিহাস কি ? মাতা কি নামে পরিচিত? সবই উল্লেখ থাকবে এই ওয়েবসাইটে। এদিন একাদশ শ্রেণির ওই ছাত্রী শান্তিপুরের পৌর প্রশাসককে তার নিজস্ব তৈরি ওয়েবসাইটের সম্পর্কে অভিহিত করেন। একাদশ শ্রেণীর ছাত্রীর হাতের তৈরি এই ওয়েবসাইট বাইরের ভক্তদের জন্য প্রতিভা দর্শনের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছে সকলে।


