E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

“আমি বিধায়ক হওয়ার আগে গুন্ডা ছিলাম!” মুখ্যমন্ত্রীর সভার আগে শোশ্যাল মিডিয়াজুড়ে ভাইরাল মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ তারকেশ্বর বিধায়ক সন্তু পানের বিতর্কিত কলরেকর্ড

হোয়াটসঅ্যাপ কলে দলীয় কর্মীদের সঙ্গে কথোপকথনে কটূক্তি ও হুমকির অভিযোগ। অডিও ফাঁস হওয়াকে অভ্যন্তরীণ বিষয় বলে দাবি বিধায়কের
ভাইরাল হোয়াটসঅ্যাপ অডিও বিতর্কে তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান
ভাইরাল হোয়াটসঅ্যাপ অডিও বিতর্কে তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান

সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ছে দুই ব্যক্তির কথোপকথনের ফোন রেকর্ড। সেই রেকর্ডের একটি তারকেশ্বরের বিধায়ক সন্তু পানের বলে শোশ্যাল মিডিয়ায় দাবী করা হয়েছে। দলেরই এক যুব কর্মীকে রীতিমতো গালিগালাজ করে হুমকি দিতে শোনা যাচ্ছে ভয়েজ রেকর্ডটিতে।
ভাইরাল হওয়া অডিওতে তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পানকে বলতে শোনা যায় যে তিনি নাকি বিধায়ক হওয়ার আগে গুন্ডা ছিলেন। সেই অডিওতে বিধায়ককে গালি গালাজ করতেও শোনা যায়। শুধু তাই নয়,আরামবাগ জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা বিজেপির রাজ্য নেতৃত্ব সুশান্ত বেরার নামেও অশালীন ভাষায় আক্রমন করতে শোনা যাচ্ছে তারকেশ্বরের বিধায়ককে।

সূত্রের খবর, তারকেশ্বরের এক সন্তু ঘনিষ্ঠ বিজেপি কর্মীর বিরুদ্ধে ভান্ডারহাটির অপর এক যুব বিজেপি কর্মী কয়েকদিন আগে থানায় অভিযোগ দায়ের করেন। আর এতেই নাকি ভয়ানক গোঁসা হয়েছে সন্তু পানের। আর এনিয়েই নেট দুনিয়ায় ভাইরাল হওয়া কলরেকর্ডটি সামনে আসায় রীতিমতো আলোচনা শুরু হয়ে গেছে এলাকাজুড়ে।
যদিও এবিষয়ে তারকেশ্বর বিধায়ক সন্তু পান জানান, তৃণমূলের কেউ আমাদের কর্মীদের মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা করছে। আমার দলের কর্মীদের রক্ষা করার দায়িত্ব আমাদের। যাকে কথাগুলো বলা হয়েছে , সে তৃণমূল করে। এখন বিজেপিতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। এবং বিজেপি কর্মীদের মিথ্যা কেস দিয়ে ফাঁসাচ্ছে। হোয়াটসঅ্যাপ কল তো অভ্যন্তরীণ বিষয় ছিল, সেটা কেউ বাইরে এনেছে সেটা তার রুচি।
এদিকে ভাইরাল হওয়া কলরেকর্ডে বিধায়কের রোষের মুখে পড়া ওই যুবক অবশ্য দাবী করেছেন,তৃনমুল নয় তিনি বিজেপিই করেন।তবে যে কলরেকর্ড সামনে এসেছে তা দলের আভ্যন্তরীণ ব্যাপার। ফলত,কিভাবে তা বাইরে এল তা নাকি তিনি জানেন না।
তারকেশ্বরের বিধায়ক সন্তু পানের বিরুদ্ধে এর আগেও একাধিকবার তোলাবাজি,ব্যবসায়ীদের থেকে টাকা না পেয়ে হুমকি,দলীয় কর্মীদের বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ এসেছে। অভিযোগ এনেছেন তারই দলের লোকজন,কিন্তু এরপরেও রাজ্য বা জেলা বিজেপি তা নিয়ে কোনো কড়া পদক্ষেপ নেয়নি। নিন্দুকদের দাবী,মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্নেহধন্য হওয়ায় সন্তু পানের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারছে না রাজ্য বিজেপি। আর এতে করেই ক্রমশ মরিয়া হয়ে উঠেছে তারকেশ্বরের বিধায়ক। রাতপোহালেই পুরশুড়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুত্রের খবর,সেইখানে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তারকেশ্বরের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে চলেছেন দলেরই একাংশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss