E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

সাঁতরাগাছি সেতুর কাছে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা! হেলে পড়ল নির্মীয়মাণ পিলারের বিশাল লোহার কাঠামো, আতঙ্কে বন্ধ যান চলাচল

দুর্ঘটনার আশঙ্কায় যান চলাচল নিয়ন্ত্রণ, ক্রেনের সাহায্যে কাঠামো সরানোর পর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। হতাহতের খবর নেই
সাঁতরাগাছি সেতুর কাছে নির্মীয়মাণ এলিভেটেড করিডরের পিলারের লোহার কাঠামো হেলে পড়ায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়
সাঁতরাগাছি সেতুর কাছে নির্মীয়মাণ এলিভেটেড করিডরের পিলারের লোহার কাঠামো হেলে পড়ায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়

হাওড়া: নির্মাণকাজ চলাকালীন আচমকাই হেলে পড়ল বিশালাকার লোহার কাঠামো। আর তাতেই সাঁতরাগাছি সেতুর কাছে ছড়াল আতঙ্ক। সেতুর দিকে বিপজ্জনকভাবে ঝুঁকে পড়ে নির্মীয়মাণ এলিভেটেড করিডরের একটি পিলারের লোহার কাঠামো। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি যান চলাচল নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সাঁতরাগাছি সেতুর কাছে নির্মাণকাজ চলাকালীন হেলে পড়া এলিভেটেড করিডরের পিলারের বিশাল লোহার কাঠামো
সাঁতরাগাছি সেতুর কাছে নির্মাণকাজ চলাকালীন হেলে পড়া এলিভেটেড করিডরের পিলারের বিশাল লোহার কাঠামো

 

 

 

 

 

 

শুক্রবারের এই ঘটনায় সাময়িকভাবে স্তব্ধ হয়ে পড়ে কলকাতা থেকে জাতীয় সড়কমুখী যান চলাচল।

নিরাপত্তার কথা মাথায় রেখে ওই এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এর জেরে তৈরি হয় দীর্ঘ যানজট। প্রায় দু’ঘণ্টা ধরে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন নির্মাণকারী সংস্থার কর্মী ও শ্রমিকরা।

পরিস্থিতি সামাল দিতে কাজে লাগানো হয় ক্রেন। দীর্ঘ চেষ্টার পর হেলে পড়া বিশাল লোহার কাঠামোটিকে সোজা করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। এরপর পরিস্থিতি খতিয়ে দেখে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

স্বস্তির বিষয়, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

তবে নির্মাণকাজ চলাকালীন কী কারণে এত বড় লোহার কাঠামো হেলে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নির্মাণস্থলে নিরাপত্তাব্যবস্থা ও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss