E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

শিল্পায়নে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ বরদাস্ত নয়! বিনিয়োগ টানতে ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা শমীক ভট্টাচার্যের

বাংলায় শিল্পের পরিবেশ ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি বিজেপির রাজ্য সভাপতির। কারখানার বাইরে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ বরদাস্ত করা হবে না বলে জানালেন তিনি
বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিল্পায়ন ও বিনিয়োগ নিয়ে বক্তব্য রাখছেন শমীক ভট্টাচার্য
বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিল্পায়ন ও বিনিয়োগ নিয়ে বক্তব্য রাখছেন শমীক ভট্টাচার্য

শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের শিল্পায়ন ও বিনিয়োগের পরিবেশ নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

শুক্রবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি।

বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলায় শিল্পের বিকাশ, বিনিয়োগের সম্ভাবনা ও শিল্পপতিদের নিরাপত্তা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।

শমীক ভট্টাচার্যের দাবি, অতীতে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশের অভাব ছিল। বিনিয়োগের ক্ষেত্রে শিল্পপতিদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেনি রাজ্য। এর ফলে বাংলার পুঁজি অন্য রাজ্যে চলে গিয়েছে ও শিল্পের বিকাশ বাধাপ্রাপ্ত হয়েছে।

তবে বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ভৌগোলিক অবস্থান ও পরিকাঠামোগত সুবিধাকে কাজে লাগিয়ে নতুন করে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

তাঁর বক্তব্য, উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পশ্চিমবঙ্গের গুরুত্ব অপরিসীম।

রাজ্যে রয়েছে বন্দর, নদীপথ, উর্বর কৃষিজমি, দক্ষ মানবসম্পদ সহ তিনটি আন্তর্জাতিক সীমান্তের সুবিধা।

এই সমস্ত সম্পদ ও সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলা শিল্প ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।

দেশীয় শিল্পপতি, অনাবাসী ভারতীয় ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও বাংলাকে ঘিরে আগ্রহ বাড়ছে বলে দাবি করেন তিনি।

তবে শিল্পায়নের পথে কোনওরকম বাধা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি।

বিশেষ করে কারখানার বাইরে তোলাবাজি, গুণ্ডামি ও সিন্ডিকেট রাজের মতো অভিযোগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।

তাঁর মতে, রাজ্যে শিল্পের পরিবেশ ফিরিয়ে আনতে হলে বিনিয়োগকারীদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করা জরুরি।

শিল্পপ্রতিষ্ঠানের সামনে তোলাবাজি কিংবা অসামাজিক কার্যকলাপ চললে প্রথম দিন থেকেই ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে বলেও জানান শমীক ভট্টাচার্য।

এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর সরাসরি আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেন তিনি।

সেখানে বিশ্রাম ও মধ্যাহ্নভোজের পর আলিপুরদুয়ার জংশনে রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কালীপুজোর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

অনুষ্ঠান শেষে শিলিগুড়িতে ফেরার কথা বিজেপির রাজ্য সভাপতির। শুক্রবার রাতে শিলিগুড়িতে রাত্রিবাসের পর শনিবার বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।

উত্তরবঙ্গ সফরের শুরুতেই শিল্পায়ন, বিনিয়োগ ও শিল্পপতিদের নিরাপত্তা নিয়ে শমীক ভট্টাচার্যের এই বক্তব্য রাজনৈতিক ও শিল্পমহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss