E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

সাফ চ্যাম্পিয়নশিপের খেলা দেখবেন যেভাবে

টেলিভিশনে টি স্পোর্টস এবং অনলাইনে টফি ও স্পোর্টজিফাই অ্যাপে দেখা যাবে টুর্নামেন্টের ম্যাচ। গ্যালারিতে খেলা দেখার জন্যও থাকছে বিশেষ টিকিটের সুবিধা
ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ, সরাসরি সম্প্রচার দেখা যাবে টিভি ও অনলাইনে
ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ, সরাসরি সম্প্রচার দেখা যাবে টিভি ও অনলাইনে

দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হচ্ছে কাল। ঢাকায় পর্দা উঠছে সাফ চ্যাম্পিয়নশিপের নতুন আসরের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একই দিনে ভুটানের বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ।

টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি দেখা যাবে টেলিভিশন ও অনলাইন মাধ্যমে। টি স্পোর্টসের পাশাপাশি বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফির অ্যাপ ও ওয়েবসাইটে সম্প্রচার করা হবে ম্যাচ। এ ছাড়া স্পোর্টজিফাই অ্যাপেও খেলা দেখার সুযোগ থাকছে।

গ্যালারিতে বসে খেলা দেখতে দর্শকদের জন্য থাকছে বিশেষ সুবিধা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ পর্ব ও সেমিফাইনালের প্রতিদিনের দুটি ম্যাচই দেখা যাবে একটি টিকিটে। প্রথম ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে খুলবে স্টেডিয়ামের গেট।

তবে টুর্নামেন্ট ঘিরে দর্শকদের প্রত্যাশিত উন্মাদনা এখনো দেখা যাচ্ছে না। উদ্বোধনের আগের দিনও গ্যালারির বড় অংশের টিকিট অবিক্রীত রয়েছে। টিকিটের দাম, তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি ও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে বাংলাদেশের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহে কিছুটা ভাটা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss