
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বয়ংসেবকদের শুভেচ্ছা জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সামাজিক মাধ্যমে প্রকাশিত বার্তায় তিনি বলেন, ‘রাষ্ট্র প্রথম’ ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাজকে সংগঠিত করা এবং ভারতকে সমৃদ্ধির শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিষ্ঠা ও আত্মনিবেদনের সঙ্গে কাজ করছেন সঙ্ঘের স্বয়ংসেবকেরা।

নিতিন নবীন তাঁর বার্তায় দেশজুড়ে স্বয়ংসেবকদের বিভিন্ন সেবামূলক কাজের কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য, এই কাজগুলি সমাজে সেবা, সহযোগিতা এবং সামাজিক দায়িত্ববোধের মূল্যবোধকে আরও শক্তিশালী করছে।
সঙ্ঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও বলেন, সেবা, শৃঙ্খলা ও দেশপ্রেমের এই ঐতিহ্য আগামী প্রজন্মের মধ্যে রাষ্ট্রসেবা এবং নিঃস্বার্থ আত্মনিবেদনের মনোভাবকে আরও দৃঢ় করবে। এর মাধ্যমে রাষ্ট্র গঠনের সংকল্প নতুন শক্তি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


