E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন রশিদ খান

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাদিওয়ানাশে মারুমানিকে আউট করে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন আফগান স্পিনার।
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ উইকেটের ঐতিহাসিক নজির গড়লেন আফগানিস্তানের রশিদ খান
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ উইকেটের ঐতিহাসিক নজির গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন রশিদ খান। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। বৃহস্পতিবার শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

ম্যাচের নবম ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউ করে ২০০তম উইকেট পূর্ণ করেন রশিদ। ২৮ বছর বয়সী এই তারকা ‘মাত্র ’১২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেই এই রেকর্ড গড়েছেন। চার ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন তিনি।

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট রশিদের আগে থেকেই ছিল। বৃহস্পতিবার রাতে নতুন উচ্চতায় উঠে গেছেন প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের আদিল রশিদের চেয়ে ২৯ উইকেটে এগিয়ে আছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss