
হুগলি: কার নেতৃত্বে মেলা হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রকাশ্যে শুরু হয়েছে বাদানুবাদ। খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ইতিমধ্যেই রামমোহন মেলা নিয়ে বৈঠক করে জানুয়ারীর ৬ থেকে ১২তারিখ পর্যন্ত রামমোহন মেলা হবে বলে ঘোষণা করেছেন। সেই মতো ম্যারাথন দৌড়ের প্রস্তুতিও শুরু করেছেন তিনি।। এদিকে শুক্রবার রামমোহন কলেজ প্রাঙ্গণে দূর্গাপুজোর বিজয়া সন্মিলনীর মঞ্চ থেকে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ সুশান্তের দাবী কার্যত উড়িয়ে দিয়ে রামমোহন মেলার তারিখ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তবেই ঠিক করা হবে বলে ঘোষণা করেছেন। আর এই ঘোষণার পরপরই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মহকুমাজুড়ে। তাহলে কবে আর কার নেতৃত্বে হচ্ছে রামমোহন মেলা? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্বাধারন মানুষের মধ্যে। তৃনমুল জমানায় বন্ধ হয়ে পড়েছিল ঐতিহ্যবাহী এই মেলাটি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সেই মেলা নতুনকরে শুরু করার কথা ঘোষণা করেছিল বিজেপি নেতৃত্ব। প্রথা অনুযায়ী খানাকুল ও পুরশুড়ার বিধায়করা এই মেলার সভাপতি ও সম্পাদকের দ্বায়িত্ব নিয়েই মেলাটি পরিচালনা করে থাকেন। কিন্তু এবার এই দুই বিধানসভার বিধায়কের রামমোহন মেলাকে ঘিরে দুই ভিন্ন মেরুতে অবস্থান হওয়ায়,ফের নতুনকরে জল্পনা তৈরি হয়েছে। ঘটনা প্রসঙ্গে বিমানের পালটা সুশান্তের দাবী,ঐতিহ্য অনুযায়ী জানুয়ারির ৬থেকে ১২তারিখই মেলা হয়ে থাকে,সুতরাং সেইমতোই মেলা হবে। এবং খানাকুল বিধানসভার উদ্যোগেই হবে। তাহলে কি রামমোহন মেলাকে ঘিরে এবার সম্মুখসমরে নামবে খানাকুল ও পুরশুড়ার দুই বিধায়ক? ভৌগলিক অবস্থান অনুযায়ী রামমোহন মেলাস্থল খানাকুল ও পুরশুড়া বিধানসভার একেবারে সীমানা বরাবর। ফলত,পুরশুড়া বিধায়ক ও তার অনুগামীরা কি খানাকুল বিধায়কের দাবীমতো নিজেদের মেলার দ্বায়িত্ব থেকে সরিয়ে নেবে? নাকি দুই বিধায়ক ও তার অনুগামীরা রামমোহন ও তার নামাঙ্কিত মেলাকে সামনে রেখে তৃনমুলের পথ অনুসরণ করে সম্মুখসমরে জড়াবে? সেই প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে।


